শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
ঢাকা বিভাগ

ধর্ষণ চেষ্টার সহযোগিতায় কথিত যুব মহিলালীগ নেত্রী আটক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
ধর্ষণ চেষ্টার সহযোগিতায় কথিত যুব মহিলালীগ নেত্রী আটক

সাভারে এক নারীকে বিবস্ত্র করে ছবি তুলে অনৈতিক কাজে বাধ্য করাসহ হত্যাচেষ্টার অভিযোগে কথিত জেলা যুব মহিলা লীগের নেত্রী মেহনাজ শিশুকে আটক করেছে পুলিশ।

শনিবার (১৯ আগস্ট) দুপুরে সাভার উপজেলা পরিষদ সংলগ্ন নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। সকালে ভুক্তভোগী নারীর মা বাদী হয়ে আটকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন।

ভুক্তভোগী নারীর মায়ের লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, ঢাকা জেলা যুব মহিলা লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক পরিচয় দিয়ে নানা অপকর্ম করতেন মেহনাজ শিশু। তার বিরুদ্ধে এক নারীকে বিবস্ত্র করে ছবি তুলে অনৈতিক কাজে বাধ্য করার অভিযোগ করা হয়েছে। এছাড়া ওই নারীকে জোরপূর্বক নেশাদ্রব্য খাইয়ে ৫ তলা ভবনের ছাদ থেকে ফেলে দেন তিনি। এ ঘটনায় ভুক্তভোগী গুরুতর আহত হয়ে সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে।

যুব মহিলা লীগের সভাপতি ডেইজি সারওয়ার বলেন, মেহনাজ মিশু যুব মহিলা লীগের কেউ নয়। তিনি আমার স্বাক্ষর নকল করে ঢাকা জেলা যুব মহিলা লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক পরিচয় দিতেন। তার বিরুদ্ধে আমরা সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করবো।

সাভার মডেল থানার অফিসার ইনচার্জ দীপক চন্দ্র সাহা বলেন, ধর্ষণের চেষ্টার সহযোগিতা ও হত্যা চেষ্টার সহযোগিতায় তাকে আটক করা হয়েছে৷ তার বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।

 

এসএ/দীপ্ত নিউজ