শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
খুলনা বিভাগ

চুয়াডাঙ্গায় দেড়’শ কৃর্তী শিক্ষার্থী ও গুণি শিক্ষকে সংবর্ধনা প্রদান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
চুয়াডাঙ্গায় দেড়’শ কৃর্তী শিক্ষার্থী ও গুণি শিক্ষকে সংবর্ধনা প্রদান

চুয়াডাঙ্গা জেলার চার উপজেলার এসএসসি ২০২৩ এ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের জিপিএ–৫ প্রাপ্ত ১শ জন কৃর্তী শিক্ষার্থী ও ৪২ জন গুণি শিক্ষককে সংবর্ধনা দেয়া হয়েছে।

শনিবার (১৯ আগস্ট) সকাল ১১টায় ন্যাশনাল চিলড্রেন টাস্কফোর্স চুয়াডাঙ্গা জেলা কমিটির আয়োজনে এ সংবর্ধনা অনুষ্ঠান হয়।

এনসিটিএফ চুয়াডাঙ্গা জেলা কমিটির সভাপতি রাওনাক সামিয়ার সভপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন এনসিটিএফ শিশু গবেষক ওমায়ের হাসান, সাবেক শিশু সাংবাদিক কামরুল ইসলাম অপু।

অনুষ্ঠানে অতিথি বক্তব্য রাখেন, সিঙ্গাপুরস্থ বাংলাদেশ বিজনেস চেম্বার অব কর্মাস ও এনআরবি ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব সাহিদুজ্জামান টরিক, স্থানীয় দৈনিক সময়ের সমীকরনের প্রধান সম্পাদক নাজমুল হক স্বপন, চুয়াডাঙ্গা জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কামরুজ্জামান সেলিম, সাংবাদিক বিপুল আশরাফ, চুয়াডাঙ্গা সরকারি কলেজের ইংরেজি বিভাগের প্রভাষক মাহমুদুল হাসান সুমন প্রমুখ।

 

এসএ/দীপ্ত নিউজ