শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
খুলনা বিভাগ

সাতক্ষীরা জেলা জামায়াতের সাবেক আমীর গ্রেপ্তার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
সাতক্ষীরা জেলা জামায়াতের সাবেক আমীর গ্রেপ্তার

সাতক্ষীরা জেলা জামায়াতের সাবেক আমীর মুহাদ্দিস আব্দুল খালেককে (৬৫) নাশকতার মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (১৮ আগস্ট) দুপুর ২টার দিকে সদর উপজেলার ধলবাড়িয়া গ্রামের নিজ বাড়ির পার্শ্ববর্তী ঈদগাহ থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত মুহাদ্দিস আব্দুল খালেক সাতক্ষীরা সদর উপজেলার ধলবাড়িয়া গ্রামের মৃত আফতাবউদ্দিন সানার ছেলে।

ধলবাড়িয়া গ্রামের জামালউদ্দিন জানান, শুক্রবার স্থানীয় মসজিদে জুম্মার নামাজ শেষে দুপুর দুটোর দিকে ঈদগাহের পাশ দিয়ে বাড়ি ফিরছিলেন জামায়াত নেতা মুহাদ্দিস আব্দুল খালেক। এ সময় একদল পুলিশ তাকে ধরে নিয়ে যায়। তবে তার ছেলে হাসানুল বান্না তার বাবার গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করলেও বেশি কিছু বলতে চাননি।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মহিতুল ইসলাম বিকেল ৪টায় সাংবাদিকদের মুহাদ্দিস খালেককে নাশকতার মামলায় গ্রেপ্তার করার বিষয়টি নিশ্চিত করে বলেন, বিস্তারিক পরে জানানো হবে।

 

এসএ/দীপ্ত নিউজ