বুধবার, ১লা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার, ১লা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

নছিমনের ধাক্কায় স্কুল ছাত্রের মৃত্যু

Avatar photoAdib Jamal

মেহেরপুর সদর উপজেলার গোভীপুর গ্রামে শ্যালো ইঞ্জিন চালিত নছিমনের ধাক্কায় সাইফ (০৮) নামের এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১৭ আগস্ট) দুপুরে এ ঘটনা ঘটে। সাইফ গোভিপুর গ্রামের স্বাধীন এর ছেলে ও গোভিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর ছাত্র।

প্রত্যক্ষদর্শীরা জানান, স্কুল ছুটি শেষে সাইফ বাড়ি ফেরার পথে দ্রুতগামী শ্যালো ইঞ্জিন চালিত নছিমন ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃতু হয়।

সদর থানার ওসি সাইফুল ইসলাম জানান, ঘটনা স্থল থেকে সাইফের মরদেহ উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘাতক চালককে আটকের চেষ্টা চলছে।

 

এসএ/দীপ্ত নিউজ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More