শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
বাংলাদেশ

পিস্তল ও গুলিসহ একজন গ্রেপ্তার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
পিস্তল ও গুলিসহ একজন গ্রেপ্তার

গাইবান্ধায় ডিবি ও জেলা পুলিশের বিশেষ অভিযানে একটি দেশীয় এক নলা ওয়ান সুটার গান, এক রাউন্ড গুলি ও একটি মোটরসাইকেলসহ মাসুদ রানা নামের একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার (১৬ আগস্ট) দুপুরে পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান পুলিশ সুপার কামাল হোসেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে গত ১৫ই আগস্ট রাত সাড়ে ১২টার দিকে গাইবান্ধার সদর উপজেলার বল্লমঝাড় ইউনিয়নে মারুফ মিয়ার বাড়ির সামনের রাস্তায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত মাসুদ রানা গাইবান্ধা সদর উপজেলার উত্তর গিদারীর আব্দুল মান্নান সরকারের ছেলে। তার নামে গাইবান্ধা সদর থানায় পূর্বের দুইটি মামলা রয়েছে এবং অস্ত্র উদ্ধারের ঘটনায় আর একটি নিয়মিত মামলা করা হয়েছে।

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার ইবনে মিজান, ইব্রাহিম হোসেন, বি–সার্কেল আব্দুল্লাহ আল মামুন, অফিসার ইনচার্জ মোখলেসুর রহমান সরকার, পুলিশ পরিদর্শক বদরুজ্জামানসহ পুলিশের বিভিন্ন পর্যায়ের সদস্য বৃন্দ।

শায়লা/ দীপ্ত নিউজ