শিরোনাম
‘সাফল্যের সাথে আগামির পথে’রাজশাহী পর্বে নাবিল গ্রুপের তিন শতাধিক ব্যবসায়িক পার্টনারের মিলনমেলা আমি বিদেশে যাইনি, আমাকে পাঠানো হয়েছে: মির্জা আব্বাস কমিশন না পেয়ে বাস কাউন্টার বন্ধ করলেন যুবদল নেতা, খুললেন বিএনপি নেতা ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ ৩০ নভেম্বর পর্যন্ত ঢাকা-রিয়াদ রুটে ফ্লাইট স্থগিত হাসপাতালে ভর্তি স্বাস্থ্যমন্ত্রী খেয়াল করে দেখুন, জামায়াত-শিবিরের ভালো বন্ধু নেই: রাশেদ খাঁন দলিল নিবন্ধন কোন মন্ত্রণালয়ের অধীন থাকবে, জানালেন মন্ত্রী আসাদুজ্জামান হাইপ্রেশার নিয়ন্ত্রণ করতে রাতে যে খাবারগুলো এড়িয়ে চলবেন বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান
দীপ্ত নিউজ
বাংলাদেশ

জামায়াত নাশকতা করলে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
জামায়াত নাশকতা করলে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী

 

জামায়াত যদি নাশকতার পথ বেছে নেয় সেক্ষেত্রে কঠোর ব্যবস্থা নেবে আইনশৃঙ্খলা বাহিনী। এমন মন্তব্য করে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, সরকার কোনোভাবে নৈরাজ্য চায় না, হতেও দেবে না।

মঙ্গলবার (১৫ আগস্ট) জাতীয় শোক দিবসে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেলোয়ার হোসাইন সাঈদীর সমর্থকদের বিশৃঙ্খলা পেশাদারীত্বের সাথে দমন করেছে পুলিশ।

গত সোমবার (১৪ আগস্ট) রাতে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএসএমইউ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান মানবতাবিরোধী অপরাধের মামলায় আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা ও সাবেক সংসদ সদস্য দেলাওয়ার হোসাইন সাঈদী। মঙ্গলবার (১৫ আগস্ট) ভোর ৫টার দিকে তার মরদেহবাহী অ্যাম্বুলেন্সটি বিএসএমএমইউ থেকে বের হওয়ার চেষ্টা করলে তাতে বাধা দেয় উপস্থিত কর্মী–সমর্থকরা। এর এক পর্যায়ে সাঈদী সমর্থকরা অ্যাম্বুলেন্সটির চাকা পাংচার করে দেয়। এতে দেখা দেয় উত্তেজনা। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে সাঈদী সমর্থকদের সংঘর্ষের ঘটনা ঘটে।

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেন, আমরা এইখানে কোনো বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করতে দেইনি। তাদের আমরা বুঝিয়ে শুনিয়ে ডেডবডি পাঠিয়ে দিয়েছি। আমরা দেশে কোনো অশান্তি সৃষ্টি করতে দেবো না, এটা পরিষ্কার কথা। আমি আশা করবো, তাদের শুভবুদ্ধির উদয় হবে। তারপরও যদি তারা অশান্তি সৃষ্টি করতে চায় তবে আমাদের আইনশৃঙ্খলা বাহিনী তাদের কাজ করবে।

 

আল/ দীপ্ত সংবাদ