দীপ্ত নিউজ
স্বাস্থ‍্য

সারাদেশেই আশঙ্কাজনকহারে বাড়ছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
সারাদেশেই আশঙ্কাজনকহারে বাড়ছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা
ফাইল ছবি

 

সারাদেশেই আশঙ্কাজনকহারে বাড়ছে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা।

পটুয়াখালীতে নতুন করে ৮৬ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। নরসিংদীতে ২৪ ঘন্টায় হাসপাতালে ভর্তি হ‌য়ে‌ছে ৩৫ জন। ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রতিদিন বাড়ছে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা।

গত ২৪ ঘন্টায় ৩৫ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে। ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ায় হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে শয্যা সংকট দেখা দিয়েছে। অনেকেরই ঠাঁই হয়েছে বারান্দা ও মেঝেতে। সাভারে ২৪ ঘন্টায় ৩৩ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। বরগুনায় নতুন আক্রান্ত হয়েছে ৩৭ জন। জামালপুরের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছে ৫৫ জন ডেঙ্গু রোগী।

 

আল/দীপ্ত সংবাদ