শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
চট্টগ্রাম বিভাগ

মানিকছড়িতে ৩০ কেজি গাঁজাসহ আটক ২

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
মানিকছড়িতে ৩০ কেজি গাঁজাসহ আটক ২

 

খাগড়াছড়ির মানিকছড়িতে ৩০ কেজি গাঁজাসহ দুজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে মানিকছড়ি থানা পুলিশ।

বুধবার (৯ আগস্ট) দিবাগত রাত পৌনে ১২টার দিকে পুলিশের বিশেষ অভিযানে উপজেলার খাগড়াছড়ি–চট্টগ্রাম সড়কের তিনটহরী বাজার এলাকা থেকে একটি মাইক্রোবাসে (নোহা) তল্লাশি চালিয়ে তাদের আটক করা হয়। এটি সমসাময়িক সবচেয়ে চালান ধরা পড়ল পুলিশ হাতে।

পুলিশ সূত্রে জানা গেছে, খাগড়াছড়ির মাটিরাঙ্গা থেকে গাঁজার একটি চালান মাইক্রোবাসে (নোহা) করে চট্টগ্রামের উদ্যোশ্যে রওনা দিয়েছে এমন গোপন সংবাদের ভিত্তিতে মানিকছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আনচারুল করিম’র নেতৃত্বে মোবাইল–৭ এর দায়িত্বরত এসআই মো. এন্তেজারুল হকসহ সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার তিনটহরী বাজার এলাকার বটতল সিএনজি স্টেশনের সামনে গতিরোধ করে গাড়িতে তল্লাশি চালিয়ে ৩০ কেজি গাঁজাসহ দুজনকে আটক করে।

সেই সাথে পরিবহণের কাজে জড়িত মাইক্রোবাসটিও জব্দ করা হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মানিকছড়ি থানার ওসি মো. আনচারুল কমির জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে উপজেলার তিনটহরী বাজার এলাকায় মাইক্রোবাসে তল্লাশি চালিয়ে ৩০ কেজি গাঁজাসহ দুজনকে আটক করা হয়েছে। আকটকৃতদের বিরুদ্ধে মামলা রুজু পূর্বক বিজ্ঞ আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে।

 

আল/দীপ্ত সংবাদ