শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
চট্টগ্রাম বিভাগ

গুপ্তঘাতক আর্সেনিকের কবলে ফেনীর ৩টি উপজেলা

আদীব জামাল
আদীব জামাল
গুপ্তঘাতক আর্সেনিকের কবলে ফেনীর ৩টি উপজেলা

 

আর্সেনিক নামক গুপ্তঘাতকের কবলে ফেনীর ৩টি উপজেলা। পরীক্ষায় এসব উপজেলার ৩০ শতাংশ নলকূপে মিলেছে আর্সেনিক নামক বিষ। ফলে চরম স্বাস্থ্য হুমকিতে পড়েছেন ওই সব এলাকার বাসিন্দারা।

আর্সেনিক ঝুঁকি চিহ্নিত করতে ফেনীর সোনাগাজী, দাগনভূঞা ও সদর উপজেলায় স্ক্রিনিং কার্যক্রম পরিচালনা করে জেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর। এতে ৭৫ হাজার ৬৩৩টি টিউবওয়েলের পানি পরীক্ষা করে ২১ হাজার ৩৯৮টিতেই মেলে আর্সেনিক। এগুলোর মধ্যে ৯৯ শতাংশই অগভীর নলকূপ।

আর্সেনিকের এমন ভয়াবহ চিত্রে আতঙ্কে স্থানীয়রা। পানযোগ্য পানির তারা বিকল্প ব্যবস্থার দাবি জানান তারা। কেবল আর্সেনিক নয়, দাগনভূঞা উপজেলার ৪টি ইউনিয়নের গভীর নলকূপের পানিতে মিলেছে লবণও।

আর্সেনিকে আক্রান্ত ব্যাক্তির প্রাথমিক অবস্থায় গায়ে কালো কালো দাগ দেখা দেয় অথবা চামড়ার রং কালো হয়ে যায়। হাত ও পায়ের তালুতে ছোট ছোট শক্ত গুটির মত দেখা দিতে পারে। পরবর্তিতে কিডনি, লিভার ও ফুসফুস আক্রান্ত হতে পারে।

আর্সেনিকযুক্ত পানি খাওয়া ছাড়া অন্য সব কাজে ব্যবহার করা যাবে। তবে গভীর নলকূপে লবণের উপস্থিতি নতুন উদ্বেগের কারণ বলে জানান সংশ্লিষ্টরা।

 

আল/ দীপ্ত সংবাদ