শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
বাংলাদেশ

বাবাকে হত্যার দায়ে ছেলের যাবজ্জীবন কারাদন্ড

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
বাবাকে হত্যার দায়ে ছেলের যাবজ্জীবন কারাদন্ড

দিনাজপুর বোচাগঞ্জে বাবা তালা কিস্কুকে হত্যার দায়ে ছেলে বৈদ্দ কিস্কুর (৩৫) যাবজ্জীবন কারাদন্ড, ১২ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে আরো ছয় মাসের জেল নির্দেশ দিয়েছে আদালত। 

রবিবার (২৩ জুলাই) দুপুরে দিনাজপুর অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত–২ এর এর বিচারক শ্যাম সুন্দর রায় এই আদেশ দেন।

মামলার বিবরণ থেকে জানা যায়, ২০১৮ সালের ৬ অক্টোবর সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার হাটরামপুর আদিবাসীপাড়ায় পারিবারিক কলহের জেরে বৈদ্দ তার মা ও বাবাকে এলোপাথারী মারধর করে। এ সময় বাবা প্রতিবাদ করলে বৈদ্দ কোমড়ে থাকা ধারালো চাকু দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে। পরে এলাকাবাসী হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসারত অবস্থায় তালা কিস্কুর মৃত্যু হয়।

পরে মা সুমি হাসদা বাদী হয়ে নিজের ছেলের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামালা দায়ের করেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী( পিপি) রবিউল ইসলাম রবি জানান, দীর্ঘ প্রায় ৫ বছর পর উভয় পক্ষের আইনজীবীদের যুক্তি তর্কের পর মামলার রায় প্রদান করা হল। মামালার রায়ে বাদীপক্ষ সন্তুষ্ট বলেও জানান এই আইনজীবী।

শায়লা/ দীপ্ত নিউজ