শিরোনাম
বঙ্গোপসাগরে নিম্নচাপ, ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার সম্ভাবনা রোনালদোর বিদায়কে উৎসর্গ করা ম্যাচে ৪-১ গোলে হেরেছে পর্তুগাল দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পেসারদের ওপর আস্থা শান্তর গাজীপুরে ১৩ কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ, ৮ টিতে সাধারণ ছুটি আ. লীগের সঙ্গে যোগাযোগ ও তথ্য পাচারের অভিযোগচট্টগ্রাম রেঞ্জের এসপি গ্রেপ্তার রবিবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ বাংলাদেশের ম্যাচসহ টিভিতে আজকের খেলা ‘সাফল্যের সাথে আগামির পথে’রাজশাহী পর্বে নাবিল গ্রুপের তিন শতাধিক ব্যবসায়িক পার্টনারের মিলনমেলা আমি বিদেশে যাইনি, আমাকে পাঠানো হয়েছে: মির্জা আব্বাস কমিশন না পেয়ে বাস কাউন্টার বন্ধ করলেন যুবদল নেতা, খুললেন বিএনপি নেতা
দীপ্ত নিউজ
বাংলাদেশ

প্রথমবার সৌদি খেজুরের বাণিজ্যিক চাষ করেই বাজিমাত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
প্রথমবার সৌদি খেজুরের বাণিজ্যিক চাষ করেই বাজিমাত

ইউটিউবের কল্যাণে দিনাজপুরের ফুলবাড়ীতে বাণিজ্যিকভাবে সৌদি আরবের সুমিষ্ট খেজুর চাষ করেই বাজিমাত করেছেন প্রবাসী জাকির হোসেন। তার রোপনকৃত খেজুর বাগানে রয়েছে মরিয়ম, আজওয়া, খলিজি, মেডজল ও আম্বার জাতের খেজুর গাছ।

পৌর এলাকার স্বজন পুকুর গ্রামের জাকির নিজের ২০ শতাংশ পরিত্যাক্ত জমিতে খেজুর চাষ করে সফল হয়েছেন। বর্তমানে তার ১৯টি গাছে ফল ধরেছে। খেজুর বাগানের প্রতিটি গাছের বয়স ৪ থেকে ৬ বছর। আর ১৫ থেকে ২০ দিনের মধ্যেই ফল পাকবে। ২০২২ সালে তার বাগানের ৩টি গাছে প্রথম খেজুর আসে।

জাকির হোসেন বলেন, বিদেশে থাকা আবস্থায় আমার মাথায় চিন্তা আসে দেশের মাটিতে কিভাবে খেজুর চাষ করা যায়। এই চিন্তা থেকেই দেশে আসার সময় ১২ কেজি পাকা খেজুর এনে চারা তৈরী

করি।

তিনি আরও বলেন, বর্তমানে ২০ শতাংশ জমিতে ১৯টি খেজুর গাছ আছে এবং এক

হাজার খেজুর চারা তৈরি হয়েছে। এবছর আমি ২ একর জমি প্রস্তুত করেছি সেই জমিতে আরও ৩০০ খেজুর চারা রোপন করে বাগানের পরিধি বৃদ্ধি করব।

ফুলবাড়ী উপজেলা কৃষি কর্মকর্তা রুম্মান আক্তার জানান, উপজেলায় প্রথম একজন কৃষক সৌদির খেজুর চাষ করছেন বলে শুনেছি। শিঘ্রই বাগান পরিদর্শনে যাবো। কৃষি বিভাগের পক্ষ থেকে তাকে সব ধরনের পরামর্শ ও সহযোগিতা প্রদান করা হবে।

সুলতান মাহমুদ/এসএ/দীপ্ত নিউজ