মঙ্গলবার, ৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

অমরনাথ যাত্রা শুরু সারা আলি খানের

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

বলিউডে পাকাপোক্ত স্থান করে নিয়েছেন সাইফকন্যা সারা আলি খান। অমরনাথ যাত্রা শুরু করেছেন অমৃতা ও সাইফকন্যা সারা আলী খান।

ঘুরতে ভালোবাসেন সারা। পাহাড় থেকে সমুদ্র, এমনকি তীর্থক্ষেত্রেও বেড়াতে যাওয়ায় না নেই তার। একাধিকবার কেদারনাথে গেছেন তিনি। লেহ্‌, লাদাখ, জম্মু ও কাশ্মীরেও একাধিকবার এ নায়িকা।

থেকে অমরনাথ যাত্রা শুরু করেছেন সারা। ইতোমধ্যে একটি ভিডিও ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যায়, তার পরনে তুঁতে রঙের একটি জ্যাকেট, মাথাঢাকা লাল ওড়নায়, কপালে লাল তিলক। হাতে লাঠি নিয়ে এগিয়ে চলেছেন তিনি। সঙ্গে রয়েছেন তার নিরাপত্তারক্ষীরাও।

এর আগে ‘জারা হাটকে জারা বাঁচকে’এর প্রচারের সময় সহঅভিনেতা ভিকি কৌশলের সঙ্গে একটি মন্দিরে গিয়েছিলেন সারা। সেখানে পুজা দেয়ার ছবি প্রকাশ্যে আসার পর থেকেই সমালোচনার ঝড় ওঠে সামাজিক যোগাযোগমাধ্যমে।

২০১৮ সালে রোমান্টিক চলচ্চিত্র কেদারনাথে সুশান্ত সিং রাজপুতের বিপরীতে অভিনয়ের মাধ্যমে বলিউডে যাত্রা শুরু করেন সারা আলী খান।

শায়লা/ দীপ্ত নিউজ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More