শিরোনাম
টেলিভিশনে আজকের খেলা (২৭ নভেম্বর ২০২৬) অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু
দীপ্ত নিউজ
বরিশাল বিভাগ

শ্রমিক লীগের কমিটি নিয়ে সংর্ঘষ : আহত ১২

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
শ্রমিক লীগের কমিটি নিয়ে সংর্ঘষ : আহত ১২

বরিশাল মহাসড়ক কেন্দ্রীয় বাস টার্মিনাল দখল নিয়ে শ্রমিক ইউনিয়নের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় হামলা, মারধর ও ভাঙচুর করা হয়েছে। এতে দুই গ্রুপের অন্তত ১২ জন আহত হয়েছেন।

শুক্রবার (২১ জুলাই) বেলা ১১টায় সংঘর্ষে সড়ক অবরোধ করে শ্রমিকরা। পরে ওই সড়কে কিছুক্ষণ চলাচল বন্ধ হয়ে যায়। এতে দুর্ভোগে পরেন যাত্রীরা।

বর্তমানে টার্মিনাল এলাকায় দুই গ্রুপের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার (উত্তর) আশরাফ উল্লাহ তাহের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, শ্রমিক ইউনিয়নের দুই গ্রুপের মধ্যে অভ্যন্তরীণ দ্বন্দ্ব রয়েছে। সেই দ্বন্দ্বে এই ঘটনা ঘটেছে।

পরবর্তীতে পুলিশের ঊর্ধ্বতনরা বিক্ষুব্ধদের সড়ক থেকে সরিয়ে দেন। এখন যান চলাচল ও পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

শায়লা/ দীপ্ত নিউজ