শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
রংপুর বিভাগ

কুড়িগ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আপন ভাই- বোনের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
কুড়িগ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আপন ভাই- বোনের মৃত্যু

 

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আপন ভাই বোনের মৃত্যু হয়েছে। নিহতরা হলো, তোফায়েল হোসেন (১১) ও সেবা খাতুন (৪)।

বৃহস্পতিবার (২০ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে। নিহতরা হলো উপজেলার শিমুলবাড়ী ইউনিয়নের সোনাইগাছী গ্রামের মোঃ ছকিমুদ্দির সন্তান। শিমুলবাড়ী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মোঃ শরিফুল আলম সোহেল নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান, নিহতদের বড় ভাই বাড়িতে থাকা অটোরিকশা চার্জ থেকে খুলে চালাতে গিয়ে উপরে থাকা বিদ্যুৎতিক তারে লেগে বিদ্যুৎস্পৃষ্ট হয় অটোরিকশা। এসময় অটোরিকশায় থাকা তার ভাই বোন বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃত্যু বরণ করে। এ সময় নিহতদের বাবা মা বাড়িতে ছিলেন না।

চেয়ারম্যান বলেন, আমার ইউনিয়নে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আপন ভাই বোনের মৃত্যু হয়েছে। আমি ঘটনাস্থলে রয়েছি এ বিষয়ে বিস্তারিত পরে জানাতে পারবো।

ফুলবাড়ী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রাণ কৃষ্ণ দেবনাথ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, চেয়ারম্যানের মাধ্যমে বিষয়টি জেনেছি। আমি ঘটনাস্থলে যাচ্ছি।

 

ইউনুছ আলী / আল/ দীপ্ত সংবাদ