শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
বিনোদন

অপু বিশ্বাসের মন্তব্যে ক্ষেপেছেন রত্না

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
অপু বিশ্বাসের মন্তব্যে ক্ষেপেছেন রত্না

এক সময়ের জনপ্রিয় অভিনেত্রী রত্না। চলচ্চিত্রাঙ্গনের বিভিন্ন অনুষ্ঠানে চিত্রনায়িকা রত্নার উপস্থিতি লক্ষ্য করা গেলেও দীর্ঘ দিন ধরে চলচ্চিত্র থেকে দূরে রয়েছেন তিনি। ২০০২ সালে ‘কেন ভালোবাসলাম’ সিনেমার মাধ্যমে ঢাকাই চলচ্চিত্রে প্রবেশ করেন। সেলিম আজম পরিচালিত এ সিনেমায় ফেরদৌসের বিপরীতে অভিনয় করেন তিনি।

সম্প্রতি যুক্তরাষ্ট্রের একটি অনুষ্ঠানে চিত্রনায়িকা অপু বিশ্বাস শাকিবকে নিয়ে মন্তব্য করেন মন্তব্য, ‘শাকিব খানের নাম নিলেই যেকোনো শিল্পী ভাইরাল হয়ে যায়। অপুর এমন বক্তব্য নীতিবাচক ভাবে নেয়নি এক সময়ের ব্যস্ত চিত্রনায়িকা রত্না।

তিনি সামাজিকমাধ্যমে এক পোস্টে লেখেন, শাকিব নাম নিলেই ভাইরাল হয়ে যায় যেকোনো শিল্পী! আর ভাইরাল হতে প্রতিটি শিল্পী এই নাম কোনোভাবে নিয়ে আসে! এ ধরনের মন্তব্য করার আগে ভাবা উচিৎ ছিল আপনাদের আগেও অনেক সুন্দরী নায়িকা শাকিবের সঙ্গে অভিনয় করেছিলেন। তারা কেউ কিন্তু শাকিবের বাচ্চার মা হয়নি!

রত্না লেখেন, তাদের সময় কিন্তু কসমেটিকস সার্জারি এত সহজলভ্য ছিল না। তাদের সৌন্দর্য আপনাদের সৌন্দর্যের চেয়ে কোনো অংশে কম ছিল না। মন্তব্য বুঝে করা উচিৎ। মনে রাখবেন, শাকিব খানের জন্য হয়তো চলচ্চিত্রে আপনাদের জন্ম হয়েছে। কিন্তু আমাদের জন্ম শ্রদ্ধেয় পরিচালক–প্রযোজক আর বাংলার দর্শকদের কারণে। হয়তো ভাইরালের জোয়ারে অনেক শিল্পী হারিয়ে যাচ্ছে ভাবছেন। কিন্তু না রাতের সব তারাই আছে দিনের আলোর গভীরে! সবাই নিজ পায়ে দাঁড়িয়ে নিজ স্থানে আপনার চাইতে হয়তো আরও ভালো আছেন!

রত্না আরও বলেন, প্রতিটি শিল্পীর নিজস্ব পরিচিতি আছে। কারও তোষামোদ করতে গিয়ে অন্যদের অপমান করে কথা বলা অন্যায়। শিল্পী হয়ে শিল্পীদের সম্মানিত করে তুলুন পৃথিবীর কাছে– এটাই কাম্য।

শায়লা/ দীপ্ত নিউজ