শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
খুলনা বিভাগ

মেরামতের অভাবে জ্বলে না সৌর সোলার সড়ক বাতি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
মেরামতের অভাবে জ্বলে না সৌর সোলার সড়ক বাতি

ঝালকাঠির নলছিটিতে মেরামতের অভাবে জ্বলে না সৌর সোলার সড়ক বাতি। এতে এই সড়কে রাত্র হলেই নেমে আসে অন্ধকার। কর্তৃপক্ষের উদাসিনতাই এর বড় কারন বলছে জনগণ ।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগে বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে সূর্যের আলোকে সোলার প্যানেলে ধারণ করে রাতে ল্যাম্পপোস্টের মাধ্যমে আলো দেওয়া উদ্যোগ নেয়া হয় নলছিটির পৌর এলাকার সড়কে। তবে বাতি বসানোর কিছু দিন পরই বন্ধ হয়ে যায় কিছু সড়ক বাতি যা সার্ভিসিং এর অভাবে আর জ্বলছে না।

সড়ক অন্ধকার থাকায় মাঝে মধ্যে ঘটছে ছিনতাইয়ের মত ঘটনা। গাড়ি চলাচলেও হচ্ছে অসুবিধা। সড়ক বাতিগুলো না জ্বলায় সরকারের সুফল থেকে বঞ্চিত হচ্ছেন স্থানীয়রা।

ভুক্তভোগী এক ব্যাক্তি বলেন, আমরা এখানে গাড়ি চালাই , বিদ্যুৎ না থাকায় এখানে যাএী উঠা নামা করতে কষ্ট হয় এবং আমাদের গাড়ি চুরি হবারও সম্ভাবনা থাকে।

নলছিটি পৌর মেয়র আঃ ওয়াহেদ খান বলেন, ‘সোলার বাতি বন্ধের ব্যাপারে আমি জানতাম না। আজকে বিষয়টি সম্পর্কে অবগত হয়েছি। দ্রুত প্রশাসনিকভাবে এর ব্যবস্থা নেওয়া হবে.।

 

খালিদ/এসএ/দীপ্ত নিউজ