শিরোনাম
দীপ্ত নিউজ
অন্যান্য খেলা

জোকোভিচকে হারিয়ে উইম্বলডনের নতুন রাজা আলকারাস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
জোকোভিচকে হারিয়ে উইম্বলডনের নতুন রাজা আলকারাস

 

নোভাক জোকোভিচকে হারিয়ে উইম্বলডনের নতুন রাজা বনে গেলেন কার্লোস আলকারাজ। পৌনে পাঁচ ঘন্টার লড়াই শেষে দুর্দান্ত এক গল্প লেখেন তিনি।

উইম্বলডনের সেন্টার কোর্টে, র‍্যাংকিংয়ের শীর্ষ দুই তারকার লড়াইয়ে সুষ্পষ্ট ফেবারিট ছিলেন জোকোভিচই। কারণ আলকারাজ শীর্ষবাছাই হলেও, ঘাসের কোর্টে সাতবারের জয়ী জোকোভিচ ২৩টি গ্র্যান্ড স্লাম নিয়ে বিশ্বের সর্বকালের সর্বোচ্চ মেজর জয়ী।

একপেশে লড়াইয়ের প্রথম সেটে অনায়াসে জয়ও পান এই সার্বিয়ান তারকা। তবে এরপরই পাল্টে যায় চিত্র। দারুণভাবে ঘুরে দাঁড়ালেন আলকারাস। জিতে নেন পরপর দুই সেট। জোকোভিচ আবার ঘুরে দাঁড়িয়ে, চতুর্থ সেট জিতে ম্যাচ টেনে নেন শেষ সেটে। তবে সেখানে আর বিশ বছরের স্প্যানিয়ার্ডের সাথে পেরে ওঠেননি।

নিজের দ্বিতীয় গ্র্যান্ড স্লাম ঘরে তোলেন গত বছর সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে ছেলেদের র‍্যাঙ্কিংয়ের শীর্ষে ওঠা আলকারাজ।

 

আল/ দীপ্ত সংবাদ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।