শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
বাংলাদেশ

কুড়িগ্রামে নদ-নদীর পানি হ্রাস, কমেনি বানভাসী মানুষের দুর্ভোগ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
কুড়িগ্রামে নদ-নদীর পানি হ্রাস, কমেনি বানভাসী মানুষের দুর্ভোগ

কুড়িগ্রামে নদ–নদীর পানি হ্রাস পাওয়ায় বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। তবে নিম্নাঞ্চলের বাড়ি–ঘর এখনও তলিয়ে থাকায় অবর্ণনীয় দূর্ভোগে আছে বানভাসী মানুষেরা।

গ্রামীণ কাঁচা–পাকা সড়ক তলিয়ে থাকায় যোগাযোগ ব্যবস্থা এখনও স্বাভাবিক হয়নি। গত ৭ দিন ধরে নদ–নদী তীরবর্তী ও চর এলাকার ঘরবাড়ি তলিয়ে থাকায় দুর্ভোগ বেড়েছে মানুষজনের। ফসলি জমি নিমজ্জিত থাকায় নষ্ট হতে বসেছে।

কৃষি বিভাগের তথ্য অনুযায়ী ১ হাজার ৪শ ৮৭ হেক্টর জমির আমন বীজতলা, আউশ ধান, পাটসহ বিভিন্ন ধরনের শাক সবজি নিমজ্জিত হয়েছে।

জেলা প্রশাসক জানান, বন্যা কবলিতদের জন্য জেলা প্রশাসন থেকে ৩শ ৬৩ মেট্রিক টন চাল, নগদ ৮ লাখ ৫০ হাজার টাকা এবং ৩শ প্যাকেট শুকনো খাবার বিতরণ করা হযেছে।

 

আফ/দীপ্ত নিউজ