শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
চট্টগ্রাম বিভাগ

বাসে ইয়াবা পাচার, গ্রেফতার ২

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
বাসে ইয়াবা পাচার, গ্রেফতার ২

চট্টগ্রাম থেকে নোয়াখালীর যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে নোয়াখালীতে ৯০০ পিস ইয়াবাসহ দুই নারী মাদক কারবারি গ্রেফতার করেছে পুলিশের জেলা গোয়েন্দা শাখা।

শুক্রবার (১৪ জুলাই) রাত ৯ টায় বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী আলীপুর চৌরাস্তা থেকে মাইজদী যাওয়ার পথে চৌরাস্তা সিএনজি স্টেশনে অভিযান চালায় ডিবি।

গ্রেফতারকৃতা হলেন, চট্রগ্রাম জেলার লোহাগড়া থানার মোঃ শাহজাহানের স্ত্রী ছারা বেগম (২৩) ও একই এলাকার আব্দুস ছালামের স্ত্রী রাহিমা বেগম (৫৫)।

জানা যায়, চট্টগ্রাম ও কক্সবাজার থেকে কম দামে ইয়াবা কিনে নোয়াখালীসহ দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করতো দুই নারী। শুক্রবার বিকেলে তারা ৯০০ পিস ইয়াবার চালান নিয়ে বাসে করে নোয়াখালী আসছিলো এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় ডিবি। এসময় তল্লাশি চালিয়ে ইয়াবা সহ তাদের গ্রেফতার করা হয়।

জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজিম উদ্দিন বলেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে শনিবার দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে।

 

নাসিম/এসএ/দীপ্ত নিউজ