শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
খুলনা বিভাগ

ঝিনাইদহে ইউপি সদস্যের রহস্যজনক মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
ঝিনাইদহে ইউপি সদস্যের রহস্যজনক মৃত্যু

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার মালিয়াট গ্রামে গলা কেটে আনোয়ার হোসেন নামে এক ইউপি সদস্যের রহস্যজনক মৃত্যু হয়েছে।

বুধবার (১২ জুলাই) ১ টার দিকে মালিয়াট গ্রামে তার নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। আনোয়ার মালিয়াট ইনিয়নের ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য। সে একই গ্রামের আব্দুল বারেক মন্ডলের ছেলে এবং অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা। তার দুই মেয়ে এক ছেলে রয়েছে।

নিহতের স্ত্রী মাহফুজ বেগম জানান, দুপুরে ঘরেই ঘুমিয়ে ছিল। ঘুম থেকে উঠার পর মাথা ঘুরে শোকেসের গ্লাসের উপর পড়ে গলার বিভিন্ন স্থানে কেটে যায়। তাকে উদ্ধার করে যশোর সদর হাসাপাতলে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

স্থানীয়রা জানায়, কয়েক মাস আগে স্ট্রোক করার পর থেকে সে অসুস্থ ছিল। একদিন আগেও যশোর সিএমএইচ থেকে ডাক্তার দেখিয়ে আনা হয়। বুধবার দুপুরে ঘরের মধ্যে পড়ে গিয়ে শোকেসের গ্লাস ভেঙ্গে গলা কেটে যায়।

মালিয়াট ইউনিয়নের চেয়ারম্যান আজিজুর রহমান, ইউপি সদস্য আনোয়ার হোসেন প্রথমে মুঠোফোনে পরিবারের উদ্বৃতি দিয়ে জানান, পারিবারিক নানা সমস্যার কারনে সে নিজের গলা নিজে কেটে আত্মহত্যা করেছে।

ওসি মাহবুবুর রহমান জানান, তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

শাহরিয়ার/এসএ/দীপ্ত নিউজ