শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
চট্টগ্রাম বিভাগ

প্রতিবন্ধী শিশুকে ধর্ষণ, গ্রেপ্তার ২

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
প্রতিবন্ধী শিশুকে ধর্ষণ, গ্রেপ্তার ২

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার গোপালপুর ইউনিয়নে প্রতিবন্ধী শিশুকে (৮) ধর্ষণের ঘটনায় আব্দুল মালেক (২৬) এবং আসামিকে পালাতে সহযোগিতা ও পুলিশকে ভুল তথ্য দেওয়ায় আসামির বড় ভাই আব্দুল খালেককেও গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার (৮ জুলাই) দুপুরে গ্রেপ্তারকৃতদের জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে। শুক্রবার রাতে চট্টগ্রামের ডবলমুরিং থানার হাজী পাড়া থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা বেগমগঞ্জ উপজেলার দেবকালা গ্রামের করিম মুন্সী বাড়ির মমিন উল্যার ছেলে ।

পুলিশ জানায়, ৩০ জুন দেবকালা গ্রামে বেপারী বাড়ির রাস্তা দিয়ে দোকানে যাওয়ার সময় প্রতিবন্ধী শিশুকে জোরপূর্বক সড়কের পাশের নির্জন স্থানে নিয়ে ধর্ষণ করে।

পরবর্তীতে পরিবারের লোকজন রক্তাক্ত অবস্থায় শিশুটিকে উদ্ধার করে প্রথমে বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে উন্নত চিকিৎসার জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করে। বর্তমানে শিশুটি ওই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

মডেল থানার ওসি জাহেদুল হক জানান, শিশু ধর্ষণের ঘটনায় বাবা বাদি হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করে। মামলাটি তদন্তের দায়িত্ব দেওয়া হয় উপ–পরিদর্শক নাঈম উদ্দিনকে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আব্দুল মালেক প্রতিবন্ধী শিশুটিকে ধর্ষণের বিষয়টি স্বীকার করেছে।

নাসিম/এসএ/দীপ্ত সংবাদ