শিরোনাম
‘সাফল্যের সাথে আগামির পথে’রাজশাহী পর্বে নাবিল গ্রুপের তিন শতাধিক ব্যবসায়িক পার্টনারের মিলনমেলা আমি বিদেশে যাইনি, আমাকে পাঠানো হয়েছে: মির্জা আব্বাস কমিশন না পেয়ে বাস কাউন্টার বন্ধ করলেন যুবদল নেতা, খুললেন বিএনপি নেতা ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ ৩০ নভেম্বর পর্যন্ত ঢাকা-রিয়াদ রুটে ফ্লাইট স্থগিত হাসপাতালে ভর্তি স্বাস্থ্যমন্ত্রী খেয়াল করে দেখুন, জামায়াত-শিবিরের ভালো বন্ধু নেই: রাশেদ খাঁন দলিল নিবন্ধন কোন মন্ত্রণালয়ের অধীন থাকবে, জানালেন মন্ত্রী আসাদুজ্জামান হাইপ্রেশার নিয়ন্ত্রণ করতে রাতে যে খাবারগুলো এড়িয়ে চলবেন বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান
দীপ্ত নিউজ
ক্রিকেট

প্রধানমন্ত্রীর অনুপ্রেরণায় মাঠে ফিরছেন তামিম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রধানমন্ত্রীর অনুপ্রেরণায় মাঠে ফিরছেন তামিম
গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে মাশরাফী ও তামিম।

বাংলাদেশের ক্রিকেট ভক্তদের জন্য সুখবর। প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পরে অবসরের সিদ্ধান্ত প্রত্যাহার করেছেন তামিম ইকবাল। মূলত প্রধানমন্ত্রীর উৎসাহ ও অনুপ্রেরণাতেই অবসরের সিদ্ধান্ত থেকে সরে আসেন  তিনি।

শুক্রবার (৭ জুলাই) গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে মাঠে ফেরার সুসংবাদ দেন তামিম। লাল-সবুজ জার্সিতে আবারও মাঠে ফিরবেন টাইগার ওপেনার। তবে আপাতত থাকবেন দেড় মাসের বিশ্রামে। ফিরবেন এশিয়া কাপে।

অবসরের ঘোষণ দেয়ার ২৪ ঘণ্টা না পেরোতেই গণভবনে তাকে ডেকেছিলেন প্রধানমন্ত্রী।

গণভবন থেকে বের হওয়ার পর সংবাদমাধ্যমকে তামিম বলেছেন, ‘আজ দুপুরবেলায় আমাকে মাননীয় প্রধানমন্ত্রী তার বাসায় দাওয়াত করেছিলেন। ওনার সঙ্গে অনেকক্ষণ আমরা আলোচনা করেছি। উনি আমাকে নির্দেশ দিয়েছেন- খেলায় ফিরে আসতে। আমি আমার রিটয়ারমেন্ট এই মুহূর্তে তুলে নিচ্ছি।’

টাইগার ওপেনার আরও বলেন, ‘আমি সবাইকে না বলতে পারলেও দেশের প্রধানকে না বলা আমার পক্ষে অসম্ভব। তিনি আমাকে দেড় মাসের ছুটিও দিয়েছেন, যাতে মানসিকভাবে আরেকটু ফ্রি হতে পারি। এতে অবশ্য পাপন ভাই ও মাশরাফি ভাইয়ের বড় ভূমিকা ছিল।’

এর আগে, বৃহস্পতিবার সংবাদ সম্মেলন ডেকে আচমকা আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন বাংলাদেশ দলের ওয়ানডে অধিনায়ক। এশিয়া কাপ ও বিশ্বকাপের আগ মুহূর্তে, বিশেষ করে আফগানিস্তানের বিপক্ষে সিরিজ চলাকালীন তার এমন সিদ্ধান্তকে অপ্রত্যাশিত বলে উল্লেখ করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

এসএ/দীপ্ত নিউজ