শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
বিনোদন

হামলার ঘটনা নিয়ে যা বললেন রনি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
হামলার ঘটনা নিয়ে যা বললেন রনি
বন্ধুদের সঙ্গে কমেডিয়ান আবু হেনা রনি (ছবি: রনির ফেসবুক থেকে নেয়া)

নাটোরের গুরুদাসপুরে মিরাক্কেলখ্যাত জনপ্রিয় কমেডিয়ান আবু হেনা রনি ও তার বন্ধুদের মারধর ও তাদের ব্যবহৃত প্রাইভেট গাড়ি দুর্বৃত্তরা ভাঙচুর করেছে বলে খবর ছড়িয়েছে। তবে রনির দাবি, তিনি মারধরের শিকার হননি; একমকি তার গাড়িও ভাঙচুর করা হয়নি।

বিষয়টি নিয়ে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে রনি লেখেন, ‘কিছু অপেশাদার সাংবাদিক ভুলভাবে নিউজ করেছে। এজন্য দুঃখিত। পাশের এলাকার সিনেমা হলের সামনে আমার বন্ধুদের সঙ্গে কিছু লোকের কাথা কাটাকাটি ও হাতাহাতি হয়। তাদেরই গাড়ি ভাঙচুড় হয়। আমি উপস্থিত থাকায়, যত্ন করে আমার নামটা দিয়েছে। এতে আসল ভিকটিম ও আসল অপরাধী দুজনের নামই ঢাকা পড়েছে।‘

আরও পড়ুন: নাটোরে কমেডিয়ান আবু হেনা রনিসহ ৩ জনের উপর দুর্বৃত্তদের হামলা

আবু হেনা রনি নাটোরের সিংড়া উপজেলার বিলদহর এলাকার বাসিন্দা।

গত শুক্রবার (৩০ জুন) রাতে গুরুদাসপুর উপজেলার চাঁচকৈড় পুড়ানপাড়া আদম শাহ মোড়ে রনির বন্ধুদের মারধর ও গাড়ি ভাঙচুরের ঘটনাটি ঘটে। এ ঘটনায় দুইজন আহত হয়েছে।

গুরুদাসপুর থানার ওসি মনোয়ারুজ্জামান বলেন, এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে। একজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।