শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
বাংলাদেশ

গাইবান্ধায় বাস-প্রাইভেটকারের সংঘর্ষে নিহত ২

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
গাইবান্ধায় বাস-প্রাইভেটকারের সংঘর্ষে নিহত ২
দুর্ঘটনায় প্রাইভেটকারটি দুমড়ে মুচড়ে গেছে। (ছবি- সংগৃহীত)

গাইবান্ধার গোবিন্দগঞ্জে যাত্রীবাহী বাস ও প্রাইভেটকারের সংঘর্ষে প্রাইভেটকারের চালকসহ দুইজন নিহত হয়েছেন। শুক্রবার (৩০ জুন) সকাল ৬টার দিকে উপজেলার পান্থাপাড়া নামক স্থানে ঢাকা–রংপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।


নিহতরা হলেন– প্রাইভেটকারের চালক ঢাকার শ্যামপুর দনিয়া এলাকার বাসিন্দা হক মিয়ার ছেলে মো. মিজান ও যাত্রী ফেনির ফুলগাছি থানার দামুড়া গ্রামের মৃত হাজী আব্দুল মান্নানের ছেলে আবুল বাশার (৬০)।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাত থেকেই গুঁড়ি গুঁড়ি বৃষ্টির হচ্ছে। এরইমধ্যে সকাল ৬টার দিকে রংপুরগামী একটি প্রাইভেটকার মহাসড়কের গোবিন্দগঞ্জের পান্থাপাড়া পৌঁছালে ঢাকামুখী যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে প্রাইভেটকারটি দুমড়েমুচড়ে যায়। এসময় প্রাইভেটকারে থাকা দুইজন মারা যান। পরে গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিসের সদস্যরা মরদেহ উদ্ধার করে গোবিন্দগঞ্জ হাইওয়ে থানায় হস্তান্তর করেছে।

গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিসের ইনচার্জ আরিফ আনোয়ার জানান, মরদেহ দুটি উদ্ধার করে হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, নিহতদের মরদেহ থানায় রাখা হয়েছে। তাদের পরিবারে খবর দেয়া হয়েছে। দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি উদ্ধার করে থানায় আনা হয়েছে।

 

ভবতোষ রায় মনা/মাসউদ/দীপ্ত সংবাদ