শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
বাংলাদেশ

গাইবান্ধায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
গাইবান্ধায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

গাইবান্ধার–পলাশবাড়ি সড়কের মাঠের হাট নামক স্থানে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী মেহেদী হাসান নয়ন নামের একজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও একজন।

মঙ্গলবার (২৭ জুন) বেলা সাড়ে ১১ টার দিকে এ ঘটনা ঘটে।

মেহেদী হাসান নয়ন পলাশবাড়ি উপজেলার ঢোল ভাংগা এলাকার বাসিন্দা।

মঙ্গলবার মেহেদী হাসান নয়ন তার ছেলেকে নিয়ে মোটরসাইকেলের পেট্রোল নিতে আসেন মাঠেরহাটে একটি পাম্পে। পেট্রোল নিয়ে বাড়ি যাচ্ছিলেন। পথে পলাশবাড়িগামী একটি যাত্রীবাহী বাস পিছন থেকে মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে দুজনেই ছিটকে পড়ে গুরুতর আহত হয়। গুরুতর আহত অবস্থায় মেহেদী হাসান নয়ন সহ দুজনকে প্রথমে গাইবান্ধা জেলা হাসপাতালে নেয়া হয়। পরে অবস্থার অবনতি হলে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে মেহেদী হাসান নয়ন মারা যায়।

অপর আহত ১ জন কে রংপুর মেডিকেলে চিকিৎসাধীন রয়েছে।

পলাশবাড়ি থানার ওসি মো: মাসুদ রানা ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, দুর্ঘটনায় নিহত হয়েছে একজন।

 

ভবতোষ রায় মনা/আফ/দীপ্ত নিউজ