শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
চট্টগ্রাম বিভাগ

রোগীকে শ্লীলতাহানির অভিযোগ, ক্লিনিকে তালা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
রোগীকে শ্লীলতাহানির অভিযোগ, ক্লিনিকে তালা

ফেনী শহরের ট্রাংক রোডের সুমন আরা ডেন্টাল নামের একটি ক্লিনিকে নারী রোগীকে শ্লীলতাহানির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২২ জুন) এ ঘটনার পর শনিবার (২৪ জুন) বিকেলে ক্লিনিকে তালা দিয়েছে রোগীর স্বজনরা। এ ঘটনায় থানায় মামলা করা হয়েছে।

মামলার এজাহার ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দাঁতের চিকিৎসার জন্য ওই ডেন্টালে যান ভুক্তভোগী নারী। এসময় ওই নারীর স্পর্শকাতর স্থানে হাত দিয়ে নানা ভাবে উত্ত্যক্ত করে প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী সুমন আহমেদ। পরে রোগী বিষয়টি বাড়িতে গিয়ে তার অভিভাবকদের জানায়। শনিবার থানায় এ বিষয়ে অভিযোগ দিয়ে বিকালে রোগীর আত্মীয় স্বজনরা পুলিশের সহযোগিতা নিয়ে সুমন আরা ডেন্টালে যান। বিষয়টি টের পেয়ে সুমন আহমদ আত্মগোপনে গেলে রোগীর স্বজনরা প্রতিষ্ঠানটির প্রধান ফটকে তালা লাগিয়ে দেন।

এবিষয়ে অভিযুক্ত সুমন আহমেদকে মুঠোফোনে বার বার চেষ্টা করেও পাওয়া যায়নি।

ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নিজাম উদ্দিন জানান, সুমন আরা ডেন্টালে রোগীর শ্লীলতাহানির অভিযোগে থানায় মামলা হয়েছে। পুলিশ ঘটনাটি গুরুত্বের সাথে দেখছে।

 

আবদুল্লাহ আল-মামুন/এমি/দীপ্ত নিউজ