শিরোনাম
ঢাকা-চট্টগ্রামে বন্ধ হচ্ছে ৬২১ টাকার ডায়ালাইসিস, দুঃশ্চিন্তায় কিডনি রোগী পাজেরো-ল্যান্ড ক্রুজারসহ পড়ে থাকা ৮ গাড়ি নিলামে বিক্রি করবে চট্টগ্রাম কাস্টমস স্বর্গে যাওয়ার বিনিময়েও শত্রুদের ক্ষমা করব না: ট্রাম্প দেশের ৮ বিভাগেই বৃষ্টির আভাস, কমবে তাপমাত্রা ফার্মগেট মেট্রো স্টেশনের নিচে যাত্রীবাহী বাসে আগুন নিজের বয়স জানালেন সাদিয়া আয়মান বিয়ের আগে যেসব স্বাস্থ্য পরীক্ষা করা জরুরি শেখ হাসিনার পাসপোর্ট আবেদন, যা জানালেন প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব মেয়াদ শেষ হলে বিদেশে থেকে পাসপোর্ট রিনিউ করবেন যেভাবে বগুড়া শহীদ চাঁন্দু স্টেডিয়ামকে আন্তর্জাতিক মানের করা হবে: বিসিবি
দীপ্ত নিউজ
বাংলাদেশ

জামালপুরে বাবুর রিমান্ড শেষে আদালতে প্রেরণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
জামালপুরে বাবুর রিমান্ড শেষে আদালতে প্রেরণ

সাংবাদিক নাদিম হত্যা মামলার প্রধান আসামি চেয়ারম্যান মাহমুদ আলম বাবুকে ৫ দিনের রিমান্ড শেষে পুলিশে নিরাপত্তায় আদালতে নেয়া হয়েছে। শুক্রবার (২৩ জুন) দুপুর দেড়টার দিকে তাকে আদালতে নেয়া হয়।

ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আরমান আলী জানান, রিমান্ডে থাকা অবস্থায় প্রধান আসামি মাহমুদুল আলম বাবু পুলিশের কাছে ১৬১ ধারায় জবানবন্দি দিয়ে হত্যাকাণ্ডে সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। তার প্রেক্ষিতে বকশিগঞ্জ আদালতে বিচারকের সামনে ১৬৪ ধারায় জবানবন্দী দেয়ার আবেদন করা হয়েছে।

আদালত সূত্রে জানা গেছে, বিকেল ৪টার দিকে বাবুকে জামালপুর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. হাসিব উল্লাহ পিয়াসের আদালতে তোলা হবে।

উল্লেখ্য, ১৪ জুন পেশাগত দায়িত্ব পালন শেষে বাড়ি ফেরার পথে সন্ত্রাসী হামলার শিকার হন সাংবাদিক গোলাম রব্বানী নাদিম। পরদিন বৃহস্পতিবার ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এই ঘটনায় নিহত সাংবাদিক নাদিমের স্ত্রী মনিরা বেগম বাদী হয়ে সাধুরপাড়া ইউপি চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুকে প্রধান আসামি করে নামীয় ২২ জন ও অজ্ঞাতনামা আরও ২০/২৫ জনের বিরুদ্ধে থানায় মামলা করেন।

এখন পর্যন্ত প্রধান বাবুসহ ১৩ আসামিকে গ্রেফতার করা হয়েছে। এদের মধ্যে এজাহার নামীয় পাঁচজন আসামিকে ধরা হলেও বাকীরা এখনো ধরাছোঁয়ার বাইরে রয়েছে।

 

আফ/দীপ্ত নিউজ