শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
চট্টগ্রাম বিভাগ

ফেনীতে কালর্ভাটের রেলিংয়ে ট্রাকের ধাক্কা চালক নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
ফেনীতে কালর্ভাটের রেলিংয়ে ট্রাকের ধাক্কা চালক নিহত

ফেনীতে সড়ক দুর্ঘটনায় একজন ট্রাক চালক নিহত এবং চালককে সহকারী আহত হয়েছে। সোমবার (১২ জুন) ভোরে ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের ফেনী সদর উপজেলার মধুপুর এলাকায় এ সড়ক দুর্ঘটনা ঘটে।

নিহত ট্রাক চালকের নাম অলি উদ্দিন (৩২)। তিনি বগুড়া সদর উপজেলার নিসিন্দারা গ্রামের জিন্নত আলীর ছেলে।

ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, চট্টগ্রাম থেকে রড বোঝাই করে ট্রাকটি বগুড়ার দিকে যাচ্ছিলো। পথিমধ্যে ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের ফেনী সদর উপজেলা মধুপুর নামক স্থানে পৌঁছালে সেখানে একটি কালর্ভাটের রেলিং এর সাথে ধাক্কা খায়। এতে ট্রাকের সামনের অংশ দুমড়ে–মুচড়ে যায়। এ সময় ট্রাকের চালক ও সহকারী ট্রাকের সামনের অংশে আটকা পড়ে। খবর পেয়ে ফেনীর মহিপাল হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের লোকজন দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাদেরকে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে যায়।

সেখানে কর্তব্যরত চিকিৎসক ট্রাক চালক অলি উদ্দিনকে মৃত ঘোষণা করেন এবং সহকারীকে হাসপাতালে ভর্তি করা হয়। তার নাম ঠিকানা জানা যায় নি।

নিহতের লাশ ফেনী সদর জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আহত সহকারীকে মুমুর্ষ অবস্থায় উদ্ধার করে প্রথমে ফেনী সদর জেনারেল হাসপাতালে ভর্তি ও অবস্থা আশংকাজনক দেখে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য স্থানান্তর করা হয়েছে।

ফেনীর মহিপাল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তফা কামাল সড়ক দুর্ঘটনায় এক ট্রাক চালক নিহত ও সহকারী আহত হওয়ার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

 

আবদুল্লাহ আল-মামুন/আফ/দীপ্ত নিউজ