শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
চট্টগ্রাম বিভাগ

চট্টগ্রামে কিশোর গ্যাং গ্রুপের ৫ সদস্য আটক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
চট্টগ্রামে কিশোর গ্যাং গ্রুপের ৫ সদস্য আটক

চট্টগ্রাম মহানগরী থেকে “টীন স্কোয়াড” নামের কিশোর গ্যাং গ্রুপের ৫ সদস্যকে আটক করেছে র‍্যাব। শুক্রবার (৯জুন) রাতে নগরীর কদমতলী এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করে র‌্যাব। র‌্যাব কর্মকর্তা জানায়, কিশোর গ্যাং সদস্যরা দেশীয় অস্ত্রসহ কদমতলী বিআরটিসির পাশে সমবেত হয়েছে।

এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে “Teen Squad” নামের কিশোর গ্যাং গ্রুপের সদস্য, রাহি উদ্দিন রহমান নিশান, রবিউল হাসান, শাহিনুজ্জামান মাসুম, তাফহিম মোহাম্মদ মারুফ এবং আবরার মুনতাসির আদনানকে আটক করা হয়েছে । এসময় আকটকৃতদের দেহ তল্লাশী করে ধারালো ২টি স্টীলের চাকু উদ্ধার করা হয়।

এই কিশোর গ্যাং গ্রুপটির বিরুদ্ধে মহানগরীর কোতয়ালী এলাকায় রাস্তায় সংঘবদ্ধ হয়ে মারামারি, ছিনতাই, চাঁদাবাজী ও এলাকায় প্রভাব বিস্তারসহ বিভিন্ন অপকর্মের অভিযোগ রয়েছে বলেও জানায় র‍্যাব।

 

রুনা আনসারী / আল /দীপ্ত সংবাদ