শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
বিনোদন

জেনিফার লোপেজ ও শাকিরাদের দলে এবার নোরা

dadmin
dadmin
প্রকাশ:
জেনিফার লোপেজ ও শাকিরাদের দলে এবার নোরা
নোরা ফাতেহি

‘দিলবার’ ‘সাকি সাকি’, ‘কুসু কুসু’, ‘পাচতাওগে’, ‘গারমি’, ‘কামারিয়া’, ‘ড্যান্স মেরি রানি’ হিন্দি ছবির এই গানগুলোতে পারফর্ম করে দারুণ জনপ্রিয়তা পেয়েছেন নোরা ফাতেহি। শুধু ভারতেই নয় এখন আন্তর্জাতিক পরিমণ্ডলেও তার জনপ্রিয়তা।

এই নোরা ফাতেহি এবার নাম যুক্ত হচ্ছে জেনিফার লোপেজ, শাকিরাদের দলে। আগামী ডিসেম্বরে ফিফা বিশ্বকাপে ভারতের প্রতিনিধিত্ব করবেন নোরা। প্রথম ফুটবল বিশ্বকাপে গানে গানে উন্মাদনার পারদ চড়াবেন এই ভারতীয় তারকা। কাতার বিশ্ব কাপের থিম সংয়ের পারফর্ম করতে দেখা যাবে তাকে।

নোরাই প্রথম, যিনি ভারতের তারকা হিসাবে ফিফা বিশ্বকাপ ২০২২-এর থিম গানের ভিডিওতে আত্মপ্রকাশ করতে যাচ্ছেন।

এর আগে ফিফার আয়োজনে পারফর্ম করেছেন জেনিফার লোপেজ, শাকিরা, পিটবুলের মতো তারকারা। এবার সেই তালিকায় যোগ হচ্ছে নোরার নাম।

ফিফার এবারের থিম সংটি প্রযোজনা করছে ‘রেডওয়ান’; যারা শাকিরার ‘ওয়াকা ওয়াকা’ কিংবা ‘লা লা লা’ গানগুলো প্রযোজনা করেছিল।

ফিফার ওই আয়োজনে হিন্দি ভাষার গানেও পারফর্ম করবেন নোরা।

মরোক্কান-কানাডীয়ান এ মডেল, অভিনেত্রী, নৃত্যশিল্পী বহু বছর ধরেই বাস করছেন ভারতে। বলিউডের পাশাপাশি বিভিন্ন রিয়্যালিটি শো-তেও প্রতিযোগী হিসাবে দেখা গিয়েছে তাকে।