শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
বাংলাদেশ

মুরগির মৃত্যু ঠেকাতে কৃত্রিম বৃষ্টি নামিয়ে চাঞ্চল্য সৃষ্টি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
মুরগির মৃত্যু ঠেকাতে কৃত্রিম বৃষ্টি নামিয়ে চাঞ্চল্য সৃষ্টি
কৃত্রিম বৃষ্টি

প্রচন্ড তাপপ্রবাহে হাঁসফাঁস করছে মানুষ। মানুষের পাশাপাশি প্রচন্ড গরম থেকে রক্ষা পাচ্ছে না মুরগী ও গবাদীপশু। অতিরিক্ত গরমে স্টোক করে প্রতিদিনই বিভিন্ন খামারে মারা যাচ্ছে মুরগি। এতে বিপাকে পড়েছেন খামারীরা।

তাই এই তীব্র গরমে মুরগির স্টোক ঠেকাতে এবার সিরাজগঞ্জের সলঙ্গা থানার আমসাড়া গ্রামের সেতু পোল্ট্রি এ্যান্ড ডেইরী খামারে টিনের চালের উপর অভিনব পদ্ধতিতে কৃত্রিম বৃষ্টি নামিয়ে চাঞ্চল্য সৃষ্টি করেছেন খামারি শফিকুল ইসলাম শাহানুর। যা ব্যবহারে তীব্র গরমে মুরগীর স্টোক ও রোগ–বালাই রোধসহ উপকৃত হয়েছেন এই খামারী।

এতে একদিকে যেমন খামারকে ঠান্ডা রাখছে অন্যদিকে মৃত্যুর হাত থেকে রক্ষা পাচ্ছে মুরগী। বৈদ্যুতিক পাখার চেয়ে পানির ফোয়ারা খরচ কম বলে জানান এই খামারী। পাম্প মেশিন দ্বারা পাইপ দিয়ে চালের উপর সেট করতে হয়। পাইপের ১০ ফিট পর পর ঝরনা লাগিয়ে ১৫ মিনিট ঝরনা চালু করলে খামারে গরমের তাপমাত্র কমে খামার ঠান্ডা হয়ে যায়। এ কারণে এই খামারে মুরগীর মৃত্যুর হার শূণ্যের কোঠায় নেমে আশার পাশাপাশি রোগ বালাই থেকে রক্ষা পাচ্ছে খামারের মুরগী। তার দেখাদেখি এলাকার অনেক খামারী এখন এই অভিনব পদ্ধতিতে কৃত্রিম বৃষ্টি তৈরিতে আগ্রহ প্রকাশ করছেন।

খামারী শফিকুল ইসলাম শাহানুর জানান, অতি গরমে প্রতিদিন স্টোক করে মারা যেতো মুরগী। ডিমের পার্সেন্টেস কমে যাওয়ায় সাথে সাথে বাচ্চার পার্সেন্টেস ও ডিমের খোসা পাতলা হয়ে ডিম বড় ছোট হয়ে যাচ্ছিলো। এমতাবস্থায় ইউটিউবে দেখতে পান টিনের চালের উপর ঝরনা মাধ্যমে কৃত্রিম বৃষ্টি পদ্ধতি। সেই পদ্ধতি অনুসরন করে শফিকুল তার ১০ হাজার মুরগীর জন্য ৫টি খামারে এই কৃত্রিম বৃষ্টি চালু করেন। এতে তার খরচ হয়েছে ৫ হাজার টাকা। মুরগী ব্যবসা টিকিয়ে রাখতে শফিকুল ইসলামের অভিনব প্রয়াস নজর কেড়েছে এলাকাবাসীর।

 

সিরাজুল ইসলাম/আফ/দীপ্ত নিউজ