শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
বাংলাদেশ

দ্রুত এগিয়ে যাচ্ছে স্বপ্নের তিস্তা সেতুর নির্মাণ কাজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
দ্রুত এগিয়ে যাচ্ছে স্বপ্নের তিস্তা সেতুর নির্মাণ কাজ

গাইবান্ধা ও কুড়িগ্রাম জেলার উত্তর পূর্বাঞ্চলের লাখ লাখ মানুষের স্বপ্নের তিস্তা সেতুর নির্মাণ কাজ দ্রুত এগিয়ে যাচ্ছে। ওই এলাকার মানুষের দীর্ঘদিনের আন্দোলন–সংগ্রামের ফলশ্রুতিতে গৃহীত বিশাল এই প্রকল্পের কাজ দেখতে প্রতিদিনই প্রচুর লোক সেখানে ছুটে আসছে। আনন্দে উৎফুল্ল তারা।

সৌদি সরকারের অর্থায়নে সুন্দরগঞ্জ উপজেলার হরিপুর খেয়াঘাট এলাকায় ১ হাজার ৪৯০ মিটার (প্রায় দেড় কিলোমিটার) দীর্ঘ ও ৯.৬ মিটার প্রস্থ এই সেতুটির নির্মাণ কাজের দায়িত্ব পেয়েছে চায়না স্টেট কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ারিং লিমিটেড। দুপাশে এক কিলোমিটার করে অ্যাপ্রোচ সড়কসহ মূল সেতুটি নির্মাণে ব্যয় বরাদ্দ দেয়া হয়েছে ৩৬৭ কোটি ৯৮ লাখ ১৩ হাজার টাকা।

ইতোমধ্যে পুরো প্রকল্পের ৭৫ ভাগ কাজ সম্পন্ন হয়েছে। বাকি কাজ আগামি বছরের ডিসেম্বর নাগাদ শেষ হওয়ার কথা রয়েছে।

এ বিষয়ে এলজিইডির গাইবান্ধার নির্বাহী প্রকৌশলী মো. ছাবিউল ইসলাম জানান, তিস্তা সেতুসহ পুরো প্রকল্পের কাজ নির্ধারিত সময়ের মধ্যে শেষ করাকে চ্যালেঞ্জ হিসেবে আমরা নিয়েছি। সে অনুযায়ী কাজ চলছে। পাইলিংয়ের কাজ ইতোমধ্যে শেষ হয়েছে। সড়ক উন্নয়নের কাজও দ্রুতগতিতে চলছে।

 

ভবতোষ রায় মনা/এমি/দীপ্ত নিউজ