শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
খুলনা বিভাগ

আলমডাঙ্গায় প্রধান শিক্ষককে মারধর, আ.লীগ নেত্রী গ্রেপ্তার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আলমডাঙ্গায় প্রধান শিক্ষককে মারধর, আ.লীগ নেত্রী গ্রেপ্তার
আলমডাঙ্গা পৌরসভার সাবেক প্যানেল মেয়র ও জেলা কৃষকলীগের মহিলা সম্পাদিকা সামশাদ রানু।

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা সরকারি বহুমুখী মডেল পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবিউল ইসলাম খানকে মারধরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় অভিযুক্ত আলমডাঙ্গা পৌরসভার সাবেক প্যানেল মেয়র ও জেলা কৃষকলীগের মহিলা সম্পাদিকা সামশাদ রানুকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সরকারি কাজে বাধা দান ও সরকারি কর্মচারীকে লাঞ্চিত করার ঘটনায় বুধবার (৬ জুন) রাতে তাকে গ্রেপ্তার করা হয়।

ঘটনা সূত্রে জানা গেছে, বুধবার সকাল থেকে আলমডাঙ্গা সরকারি বহুমুখী মডেল পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম, নবম ও দশম শ্রেণির শিক্ষার্থীদের অর্ধবার্ষিকী পরীক্ষা চলছিল। একই দিন ষষ্ঠ ও সপ্তম শ্রেণির শিক্ষার্থীদের সামষ্টিক মূল্যায়ন পরীক্ষার দিন ছিল। অর্ধবার্ষিকী পরীক্ষার জন্য সামষ্টিক মূল্যায়ন পরীক্ষা নিতে দেরি হচ্ছিল। সেই পরীক্ষার্থীরা বিদ্যালয়ের মাঠে অবস্থান করছিল। এর মধ্যে সামশাদ রানুর ছেলে সপ্তম শ্রেণির শিক্ষার্থী অর্কও ছিল। ছেলের শরীরে রোদের আঁচ লাগার কারণে ক্ষুব্ধ হন নারী নেত্রী সামশাদ রানু।

এরপর প্রধান শিক্ষক রবিউল ইসলাম খানকে বিদ্যালয়ে প্রবেশ করতে দেখেই শার্টের কলার ধরে টানতে টানতে শ্রেণিকক্ষের দিকে নিয়ে যান এবং কিলঘুষি মারতে থাকেন রানু। একপর্যায়ে তিনি তার পায়ের জুতা খুলেও মারধরের চেষ্টা করেন। এ সময় অন্য শিক্ষকরা এগিয়ে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন।

প্রধান শিক্ষক রবিউল ইসলাম খান বলেন, সবার সামনে মারধরের ঘটনায় আমি হতবাক। বিষয়টি ইউএনওকে জানিয়েছি। পরে থাকা পুলিশকে জানানো হয়েছে। থানায় তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

অভিযুক্ত সামশাদ রানুর দাবী, বিদ্যালয়ের কক্ষ না খোলায় তার ছেলেসহ প্রায় ৮০০ শিক্ষার্থী সকাল ৯টা থেকে ১০টা পর্যন্ত বিদ্যালয়ের মাঠে অবস্থান করছিল। তীব্র দাবদাহে শিক্ষার্থীদের হাঁসফাঁস অবস্থা। পরীক্ষা কখন শুরু হবে সেটা শিক্ষকদের ব্যাপার। তবে শিক্ষার্থীরা এই গরমের মধ্যে মাঠে কেন থাকবে? শ্রেণিকক্ষ খুলে দিলেই তো তারা সেখানে থাকতে পারত। এই তীব্র গরমে কোনো শিক্ষার্থী অসুস্থও হয়ে যেতে পারত। এজন্য শিক্ষকের জামার কলার ধরে টেনে নিয়ে কক্ষের তালা খোলানো হয়েছে। এরপর শিক্ষার্থীরা ক্লাসে বসতে পেরেছে।

আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব ‍কুমার নাথ জানান, সরকারি কাজে বাধা দান ও সরকারি কর্মচারীকে লাঞ্চিত করার ঘটনায় থানায় মামলা দায়েরের পর আসামী সামশাদ রানুকে গ্রেপ্তার করা হয়েছে। বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে।

 

জান্নাতুল আওলিয়া/আফ/দীপ্ত নিউজ