শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
বিনোদন

এসব ভিডিও অনেক আগের, প্রায় পাঁচ বছর হবে: শরিফুল রাজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
এসব ভিডিও অনেক আগের, প্রায় পাঁচ বছর হবে: শরিফুল রাজ

সম্প্রতি ভাইরাল হওয়া ছবি ও ভিডিও সম্পর্কে শরিফুল রাজ দীপ্ত নিউজকে বলেন , ‘এসব ভিডিও অনেক আগের, প্রায় পাঁচ বছর হবে। সুনেরাহ–তিশা আমার কমন ফ্রেন্ড। আমরা খুবই ভালো বন্ধু। এর বাইরে কিছুই না। আর এসব ভিডিও আমি ছাড়িনি। কে ছেড়েছে, এসব নিয়ে পরে কথা বলব। আমি এখন ব্যস্ত আছি ‘ইনফিনিট–২‘-এর ডাবিং নিয়ে। ডাবিং শেষ করে পরে কথা বলব!’

সুনেরাহ বিনতে কামাল দীপ্ত নিউজকে বলেন, ‘রাজ আর আমি দীর্ঘদিনে বন্ধু। আমাদের বন্ধুত্ব প্রায় ১০ বছরের। ও আমার কাছে ভাইয়ের মতো। তবে ও (রাজ) বিয়ে করার পর থেকে ওর সঙ্গে আমার যোগাযোগ খুবই কম। কিছুদিন আগে ডাবিংয়ে দেখা হয়েছিল। পরে ওর সঙ্গে সেলফি তুলে আপলোড করি ফেসবুকে।

সুনেরাহ আরো বলেন, ‘এসব ভিডিও ছাড়া মানে আমাদের হ্যারেজ করা। আমি আইনি পদক্ষেপ নিচ্ছি। সাইবার সেলে মৌখিক অভিযোগ করেছি। আনুষ্ঠানিক অভিযোগও করব। এটা কে করছে তরাই বের করে ফেলবে।

আল/দীপ্ত সংবাদ