বুধবার, ১লা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার, ১লা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

স্ত্রীকে হত্যার অভিযোগে স্বামী গ্রেপ্তার

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

পটুয়াখালীর মহিপুরে দাম্পত্য কলহের জেরে দুই সন্তানের জননী মমতাজ বেগম (৪৫) নামের এক নারীকে হত্যার অভিযোগে স্বামী শাহআলম (৫৫) কে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (৩০ মে) ভোররাতে লতাচাপলী ইউনিয়নের মুসুল্লীয়াবাদ গ্রামের নিজ বাড়ী থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

এঘটনায় ওই নারীর বড় ভাই আবুল হাসেম বাদী হয়ে শাহআলমের নামে মহিপুর থানায় একটি মামলা দায়ের করেছেন।

মামলা সূত্রে জানা যায়, সোমবার (২৯ মে) গভীর রাতে ওই নারীকে ওড়ান দিয়ে শ্বাস রোধে হত্যা করে নিজ বাড়ির পুকুরে ফেলে দেয় শাহআলম। পরে পুলিশ গিয়ে পুকুর থেকে তার লাশ উদ্ধার করে। এর আগে শাহআলম বেশ কয়েকবার ওই নারীকে দাম্পত্য কলহের জেরে নির্যাতন করেছে।

মহিপুর থানার ওসি আবুল খায়ের জানান, আসামীকে মঙ্গলবার আদালতে প্রেরণ করা হবে। লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

 

মো.ইমরান/আফ/দীপ্ত নিউজ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More