শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
খুলনা বিভাগ

নারী দিয়ে ফাঁদ পেতে অশ্লীল ভিডিও ধারণ, গ্রেপ্তার তিন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
নারী দিয়ে ফাঁদ পেতে অশ্লীল ভিডিও ধারণ, গ্রেপ্তার তিন

মাগুরায় নারী দিয়ে ফাঁদ পেতে অশ্লীল ভিডিও ধারণ ও জিম্মি করে মুক্তিপণ দাবির অভিযোগে দুই নারীসহ চক্রের মুলহোতা শাহিনুর শেখ(৪২) গ্রেপ্তার করেছে মাগুরা জেলা পুলিশ। সোমবার (২৯ মে) বিকাল ৩ টায় পুলিশ সুপারের কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে বিষয়টি নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ কলিমুল্লাহ।

গ্রেপ্তারকৃত দুই নারী সদস্যরা হলেন শহরের নিজনান্দুয়ালী গ্রামের কুদ্দুসের স্ত্রী জুলেখা (৩৫) ও জাকির ওরফে অপুর স্ত্রী নদী(৩৫)। চক্রের মূলহোতা শাহিনুর শেখ নিজনান্দুয়ালী এলাকার মৃত সালেক শেখের ছেলে।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৮ মে রবিবার মাগুরার ডেফুলিয়া গ্রামের শামসু বিশ্বাস(৩৬) নামের এক ব্যক্তিকে অজ্ঞাত ব্যক্তিরা নতুন বাজার এলাকা থেকে অপহরণ করে নিয়ে আটক করে ভিকটিমের মোবাইল দিয়ে ফোন করে ১ লক্ষ টাকা মুক্তিপণ দাবি করছে। টাকা না দিলে ভিকটিমকে নারী দিয়ে ফাসিয়ে অশ্লীল ভিডিও বানিয়ে ইন্টারনেটে ছেড়ে দেবে এবং ভিকটিমকে মেরে গুম করে দেবার হুমকি প্রদান করছে।

এরুপ অভিযোগের প্রেক্ষিতে মাগুরা পুলিশ সুপারের নির্দেশনায় ভিকটিম উদ্ধারসহ আইনগত ব্যবস্থা গ্রহণে সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল, সিসিআইসি টিমকে নির্দেশ প্রদান করলে সাইবার টিম ও ডিবি পুলিশের একটি চৌকশ টিম এটা নিয়ে কাজ শুরু করে। অভিযোগকারীর কাছ থেকে জানা যায় দুষ্কৃতিকারীরা মুক্তিপণ গ্রহণের জন্য একটা বিকাশ মোবাইল নাম্বার প্রদান করেছে। উক্ত বিকাশ নাম্বারে আধা ঘন্টার মধ্যে মুক্তিপনের টাকা প্রদান না করলে ভিকটিমকে মেরে ফেলবে এবং ভিকটিমের খারাপ ভিডিও করে ছেড়ে দেবে বলে ভয় দেখাচ্ছে।

এসময় উদ্ধারকারী টিম আধুনিক প্রযুক্তির সহায়তায় ও স্থানীয় গোয়েন্দা তথ্যে ভিত্তিতে মাগুরার নিজ নান্দুয়ালি এলাকায় অভিযান পরিচালনা করে চক্রের মুল হোতা সহ সহযোগী দুই নারীকে আটক করে।

গ্রেপ্তারকৃত আসামিরা দীর্ঘদিন ধরে এইভাবে প্রতারণা করে আসছিল বলে তাদের প্রাথমিক জিজ্ঞাসা বাদে স্বীকার করে।

এই সংক্রান্তে মাগুরা থানায় একটি মামলা দায়ের হয়েছে।

 

মোঃ কাশেমুর রহমান/আফ/দীপ্ত নিউজ