শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
বাংলাদেশ

গাইবান্ধায় ব্যাংক ডাকাতি হওয়া সাড়ে ১২ লক্ষ টাকা উদ্ধার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
গাইবান্ধায় ব্যাংক ডাকাতি হওয়া সাড়ে ১২ লক্ষ টাকা উদ্ধার
ছবি: সংগৃহীত

গাইবান্ধা গোবিন্দগঞ্জের রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের কোচার শহর শাখায় ডাকাতি হওয়া টাকা উদ্ধার করেছে পুলিশ।সোমবার (২৯ মে) সকালে জুয়েল মিয়া স্বীকারোক্তি মোতাবেক তার বাড়ী থেকে এবং ব্যাংকে বিশেষ জায়গায় লুকিয়ে রাখা টাকাগুলো উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত টাকার মধ্যে এখনও দেড় লক্ষ টাকা ঘাটতি রয়েছে।

গত রবিবার ২৮ মে রাতে ব্যাংকের গেটের এবং লকারের তালা খুলে প্রায় ১৪ লক্ষ ৪৫ হাজর টাকা নিয়ে যায়। এ ঘটনায় পুলিশ ব্যাংকের কর্মচারীসহ ৬ জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে। পরে পুলিশের জিজ্ঞাসাবাদে ব্যাংকের দায়িত্বরত নৈশপ্রহরী গোলাম হোসেন জুয়েল ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে। তার দেয়া তথ্যের ভিত্তিতে পুলিশ ব্যাংকের পরিত্যক্ত কাগজপত্রের মধ্য থেকে এবং ওই নৈশ প্রহরীর বাড়ি থেকে ১২ লক্ষ ৬৫ হাজার ৩০০ টাকা উদ্ধার করে।

গাইবান্ধা পুলিশ সুপার মো. কামাল হোসেন এক প্রেস ব্রিফিং এর মাধ্যমে এ তথ্য জানান। তিনি আরও জানান, এ বিষয়ে গোবিন্দগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে এবং এ ঘটনার সাথে আরও কেউ জড়িত রয়েছে কিনা তা তদন্ত করে দেখা হচ্ছে।

 

ভবতোষ রায় মনা/এফএম/দীপ্ত নিউজ