শিরোনাম
‘সাফল্যের সাথে আগামির পথে’রাজশাহী পর্বে নাবিল গ্রুপের তিন শতাধিক ব্যবসায়িক পার্টনারের মিলনমেলা আমি বিদেশে যাইনি, আমাকে পাঠানো হয়েছে: মির্জা আব্বাস কমিশন না পেয়ে বাস কাউন্টার বন্ধ করলেন যুবদল নেতা, খুললেন বিএনপি নেতা ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ ৩০ নভেম্বর পর্যন্ত ঢাকা-রিয়াদ রুটে ফ্লাইট স্থগিত হাসপাতালে ভর্তি স্বাস্থ্যমন্ত্রী খেয়াল করে দেখুন, জামায়াত-শিবিরের ভালো বন্ধু নেই: রাশেদ খাঁন দলিল নিবন্ধন কোন মন্ত্রণালয়ের অধীন থাকবে, জানালেন মন্ত্রী আসাদুজ্জামান হাইপ্রেশার নিয়ন্ত্রণ করতে রাতে যে খাবারগুলো এড়িয়ে চলবেন বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান
দীপ্ত নিউজ
বাংলাদেশ

সাতক্ষীরায় বিশ্ব মা দিবস উপলক্ষে আলোচনা সভা ও আর্থিক সহযোগিতা প্রদান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
সাতক্ষীরায় বিশ্ব মা দিবস উপলক্ষে আলোচনা সভা ও আর্থিক সহযোগিতা প্রদান

“শেখ হাসিনার বারতা নারী–পুরুষ সমতা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় বিশ্ব মা দিবস–২০২৩ উদ্যাপন উপলক্ষে আলোচনা সভা, পুরস্কার বিতরণী এবং দুঃস্থ মায়েদের আর্থিক সহযোগিতা প্রদান অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৮ মে) সকাল ১০টায় সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বিষ্ণুপদ পাল এঁর সভাপতিত্বে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।

এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মহিলা বিষয়ক অধিদপ্তর সাতক্ষীরা উপপরিচালক এ.কে. এম শফিউল আযম, জেলা প্রোগ্রাম অফিসার ফাতেমা জোহরা, সাবেক ইউপি চেয়ারম্যান, বাংলাদেশ টেলিভিশনের জেলা প্রতিনিধি শিক্ষক মো. মোজাফ্ফর রহমান, স্বদেশ এনজিও’র নির্বাহী পরিচালক মাধব দত্ত, জেলা মহিলা পরিষদের সাধারণ সম্পাদক জোৎস্না দত্ত প্রমুখ। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা মহিলা অধিদপ্তরের জেলা প্রোগ্রাম অফিসার ফাতেমা জোহরা।

প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি পৃথিবীর সকল মায়েদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে বলেন, জননেত্রী শেখ হাসিনা নারীদের অনেক সম্মান বৃদ্ধি করেছেন। পিতার নামের পাশে মায়ের নাম অন্তভূক্ত করেছেন। মা শব্দটি অতি চমৎকার। এটি হৃদয়ের সাথে লেগে থাকা একটি শব্দ। মাকে সবাই সম্মান করে এবং ভালবাসে। একজন মা পারে সন্তানকে ভালো পথে পরিচালিত করতে। মা আসলে সব শিক্ষা দেয়। তিনি আরো বলেন, মায়ের জাতি অত্যান্ত সম্মানের। তাই তাদেরকে সম্মানের আসনে রাখতে সব সময়।

আল/দীপ্ত সংবাদ