শিরোনাম
বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান ১৪৭ পোশাক কারখানা বন্ধ রয়েছে: বিজিএমইএ সভাপতি ব্রাজিল-জাপান প্রীতি ম্যাচ২০ মিনিটের মধ্যে ২ গোল খেল ব্রাজিল, শোধ ১টি ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৬৭৪ অবহেলায় অরক্ষিত নওগাঁর ঐতিহাসিক জগদ্দল মহাবিহার স্থানীয় নির্বাচনে ভোটচোর ইঞ্জিনিয়ারদের ছাড় দেয়া হবে না: জামায়াত আমির মৃত্যুর সাড়ে সাত মাস পর ককটেল বিস্ফোরণ মামলার আসামী বীর মুক্তিযোদ্ধা ‘ডিসেম্বরের পরেও চাকরি করতে হবে’, ওসিকে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার হুমকি ছোট ভাইয়ের মৃত্যুর শোকে ১৮ ঘণ্টা পর মারা গেলেন বড় ভাইও ডিসেম্বরের মধ্যেই এইচএসসি সাপ্লিমেন্টারি-পুনর্মূল্যায়নের ফল প্রকাশ: শিক্ষামন্ত্রী
দীপ্ত নিউজ
বাংলাদেশ

আওয়ামী লীগ সরকারের আমলে স্বাস্থ্যখাতের বাজেট বেড়েছে: স্বাস্থ্যমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
আওয়ামী লীগ সরকারের আমলে স্বাস্থ্যখাতের বাজেট বেড়েছে: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক (এমপি) বলেছেন, মধ্যম আয়ের দেশ হিসেবে এগিয়ে যেতে চাইলে স্বাস্থ্যখাতে জিডিপির অন্তত দুই ভাগ অর্থ স্বাস্থ্য খাতে খরচ করতে হবে। মঙ্গলবার (৯ মে) দুপুরে নরসিংদীর মাধবদীর হেরিটেজ রিসোর্টে ঢাকা বিভাগীয় স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান প্রধানদের সাথে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মন্ত্রী।

বিএনপি সরকারের আমলে দেশের স্বাস্থ্যখাতের বাজেট ছিল ৫/৬ হাজার কোটি টাকা, বর্তমানে আওয়ামী লীগ সরকারের আমলে যা ৪০ হাজার কোটি টাকায় দাড়িয়েছে। এটিও আমাদের স্বাস্থ্য খাতের জন্য যথেষ্ট নয় আমি আহ্বান জানাবো আগামী বাজেটে স্বাস্থ্যখাতে আরো অর্থ বরাদ্দের জন্য। স্বাস্থ্যখাতসহ দেশের উন্নয়নে প্রধানমন্ত্রী কাজ করছেন, বিরোধীরা সমালোচনা করছেন।

সঠিক পরিকল্পনার কারণে করোনায় বিশ্বের মধ্যে মৃত্যুর হার সবচেয়ে কম ছিল বাংলাদেশে।

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাশার মো. খুরশিদ আলম। স্বাস্থ্য, শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর ডা. মো. টিটু মিয়া, স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল বশির আহমেদসহ ঢাকা বিভাগের ১৩ টি জেলার সিভিল সার্জন ও উপজেলা স্বাস্থ্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। করোনার সময়ে বাংলাদেশে মানুষ সর্বোচ্চ স্বাস্থ্যসেবা পেয়েছে উল্লেখ করে চিকিৎসকদের ধন্যবাদ জানান মন্ত্রী।

 

এমি/দীপ্ত সংবাদ