শুক্রবার, ফেব্রুয়ারি ২৭, ২০২৬
শুক্রবার, ফেব্রুয়ারি ২৭, ২০২৬

বাগেরহাটে যাত্রীবাহী বাসের ধাক্কায় সাইকেল আরোহী নিহত

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

বাগেরহাটের ফকিরহাট উপজেলার গোডাউন মোড় এলাকায় যাত্রীবাহী বাসের ধাক্কায় অজ্ঞাতনামা এক বাইসাইকেল আরোহী নিহত হয়েছেন। মঙ্গলবার (২ মে) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার গোডাউন মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলীমুজ্জামান বলেন, এদিন বিকালে খুলনামাওয়া মহাসড়কের গোডাউন মোড় এলাকায় ঢাকাগামী দ্রুতগতির টুংগিপাড়া এক্সপ্রেস নামের একটি যাত্রবাহী পরিবহনের ধাক্কায় এক বাইসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহতের নাম পরিচয় শনাক্ত করা যায়নি।

খবর পেয়ে ফায়ার সার্ভিস ও থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে ফকিরহাট স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।

 

এমি/দীপ্ত সংবাদ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More