দীপ্ত নিউজ
বাংলাদেশ

ঝালকাঠিতে বিপুল পরিমান মাদকসহ ২ যুবক আটক

Deepto News : দীপ্ত নিউজ
দীপ্ত নিউজ ডেস্কপ্রকাশ :
ঝালকাঠিতে বিপুল পরিমান মাদকসহ ২ যুবক আটক
পুলিশের অভিযানে দুই যুবক আটক

ঝালকাঠিতে বিপুল পরিমান মাদকসহ দুই যুবককে আটক করেছে পুলিশ। ঢাকাসহ বিভিন্ন এলাকা থেকে মাদক এনে দীর্ঘ দিন ধরে ঝালকাঠির প্রত্যন্ত এলাকায় ছড়িয়ে দেয়ার অভিযোগ এ দুই মাদক কারবারীর বিরুদ্ধে।

রবিবার (৩০ এপ্রিল) রাতে অবশেষে জেলা সদরের শ্রীমন্তকাঠি এলাকা থেকে মাদকসহ তাদের আটক করতে সক্ষম হয় সদর থানা পুলিশের একটি টিম।

পুলিশ জানায়, এ মাদকচক্রটিকে আটক করতে অনেক দিন ধরেই উৎ পেতে ছিলো সদর থানা পুলিশ । রবিবার রাতে গোপনে খবর পেয়ে শ্রীমন্তকাঠি এলাকায় অভিযান চালানো হয়। এসময় ৫ কেজি গাঁজাসহ পিরোজপুর জেলার কাউখালির মো: কিবরিয়া খান ও ঝালকাঠি সদরের শেখেরহাটের মো: শাহিন হাওলাদার নামের দুই যুবক পুলিশের অভিযানে ধরা পড়ে।

এ ঘটনায় সদর থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করে সোমবার তাদের আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

 

অনু/দীপ্ত সংবাদ