শিরোনাম
‘সাফল্যের সাথে আগামির পথে’রাজশাহী পর্বে নাবিল গ্রুপের তিন শতাধিক ব্যবসায়িক পার্টনারের মিলনমেলা আমি বিদেশে যাইনি, আমাকে পাঠানো হয়েছে: মির্জা আব্বাস কমিশন না পেয়ে বাস কাউন্টার বন্ধ করলেন যুবদল নেতা, খুললেন বিএনপি নেতা ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ ৩০ নভেম্বর পর্যন্ত ঢাকা-রিয়াদ রুটে ফ্লাইট স্থগিত হাসপাতালে ভর্তি স্বাস্থ্যমন্ত্রী খেয়াল করে দেখুন, জামায়াত-শিবিরের ভালো বন্ধু নেই: রাশেদ খাঁন দলিল নিবন্ধন কোন মন্ত্রণালয়ের অধীন থাকবে, জানালেন মন্ত্রী আসাদুজ্জামান হাইপ্রেশার নিয়ন্ত্রণ করতে রাতে যে খাবারগুলো এড়িয়ে চলবেন বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান
দীপ্ত নিউজ
বাংলাদেশ

নরসিংদীর চরাঞ্চল আলোকবালীতে সেতুর দাবিতে মানববন্ধন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
নরসিংদীর চরাঞ্চল আলোকবালীতে সেতুর দাবিতে মানববন্ধন

নরসিংদীর দুর্গম চরাঞ্চলের নৌ–পথে কচুরিপানার জট অপসারণ ও আলোকবালীতে সেতুর দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। বৃহস্পতিবার (২৭ এপ্রিল) দুপুরে নরসিংদী প্রেসক্লাবের সামনে এই মানবন্ধন করা হয়।

এতে ওই এলাকার শিক্ষক–শিক্ষার্থী, কৃষক, ব্যবসায়ী, চাকুরিজীবীসহ বিভিন্ন শ্রেণিপেশার কয়েকশত মানুষ অংশগ্রহণ করেন।

মানববন্ধনে বক্তারা জানান, সদর উপজেলার দুর্গম চরাঞ্চল আলোকবালী ইউনিয়নে যাতায়াতের একমাত্র মাধ্যম নৌকা। মেঘনা নদীতে কচুরিপানার জট সৃষ্টি হওয়ায় নৌপথে নৌ–যান চলাচলে বিঘ্ন ঘটছে। এতে নৌকা ডুবিসহ নরসিংদী শহর ও বিভিন্ন এলাকায় সঠিক সময়ে যাতায়াত করতে পারছেন না এলাকাবাসী। কৃষিপণ্য ও প্রয়োজনীয় মালামাল আনা নেয়াসহ ব্যাঘাত ঘটছে কর্মস্থল ও শিক্ষা প্রতিষ্ঠানে চলাচলে।

সঠিক সময়ে হাসপাতালে নিতে না পারায় পথেই মারা যাচ্ছেন অসুস্থ লোকজন। মেঘনা নদীতে সৃষ্টি হয়েছে তীব্র কচুরিপানার জট। এতে নৌ চলাচলে বিঘ্ন ঘটছে।

আলোকবালী ইউনিয়নের আর্থ সামাজিক উন্নয়নে ও দুর্ভোগ লাঘবে সেতু ও সড়ক নির্মাণের দাবিসহ নৌপথে সৃষ্ট কচুরিপানার অপসারণে প্রশাসনের পদক্ষেপ দাবী করেন মানববন্ধনে অংশগ্রহণকারীরা।

 

এমি/দীপ্ত