বুধবার, ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার, ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

পাকিস্তানে পুলিশ কার্যালয়ে জোড়া বিস্ফোরণ, নিহত ১২

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশের এক পুলিশ কার্যালয়ে দুটি বিস্ফোরণে অন্তত ১২ পুলিশ সদস্য নিহত ও অর্ধশতাধিক আহত হয়েছেন। সোমবার (২৫ এপ্রিল) দিবাগত রাতে কাবাল পুলিশ কার্যালয়ে এ ঘটনা ঘটে।

পুলিশ জানিয়েছে, সোমবার খাইবার পাখতুনখোয়া প্রদেশের সোয়াত উপত্যকার কাবাল জেলায় পুলিশের ‘কাউন্টার টেরোরিজম ডিপার্টমেন্ট’ (সিটিডি) তথা সন্ত্রাস দমন বিভাগের একটি ভবনে পরপর দুটি বিস্ফোরণ ঘটে। এতে ১২ জন পুলিশ সদস্য ঘটনাস্থলেই নিহত হন। এছাড়াও ৫০ জনের বেশি আহত হয়েছেন। তাদের অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নেয়া হয়েছে।

শরিফুল্লাহ খান নামে এক পুলিশ কর্মকর্তা এটিকে কোনো সন্ত্রাসী হামলা মনে করছেন না। দুর্ঘটনার কারণে এ বিস্ফোরণ হয়েছে বলে জানান তিনি।

তার ভাষ্য, ‘কাউন্টার টেরোরিজম ডিপার্টমেন্ট তথা সিটিডি ভবনের বেজমেন্টে বিস্ফোরক সামগ্রীতে আগুন লাগার পর এই বিস্ফোরণ ঘটেছে।’

এ ঘটনায় পৃথকভাবে নিন্দা ও শোক জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ, স্বরাষ্ট্রমন্ত্রী রানা সানাউল্লাহ, খাইবার পাখতুনখাওয়ার তত্ত্বাবধায়ক মুখ্যমন্ত্রী মুহাম্মদ আজম খান প্রমুখ।

এমি/দীপ্ত

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More