দীপ্ত নিউজ
বাংলাদেশ

নাটোরে ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
নাটোরে ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত
নাটোর শহরের কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ঈদের জামাত

যথাযোগ্য ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে নাটোরে পবিত্র ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২২ এপ্রিল) সকাল সোয়া ৭টায় শহরের কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন আলাইপুর মার্কাস মসজিদের ইমাম হাফেজ মাওলানা মফিজ উদ্দিন।


পরে সকাল সোয়া ৮টায় মিনিটে কান্দিভিটা মসজিদের প্রেস ইমাম হাফেজ মাওলানা গোলাম মোস্তফার ইমামতিতে দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হয়।


প্রথম জামাতে নাটোর–২ আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল, জেলা প্রশাসক আবু তালেব ভুঁঞা, সদর উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম রমজান, জেলা আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ মোর্ত্তজা আলী বাবলুসহ জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক দলের নেতাসহ সর্বস্তরের মানুষ এখানে ঈদের নামাজ আদায় করেন।


এ ছাড়া শহরের কেন্দ্রীয় জামে মসজিদ, গাড়িখানা মসজিদ, বড় হরিশপুর ঈদগাহ মাঠ, বাস টার্মিনাল মসজিদসহ বিভিন্ন মসজিদ ও ঈদগাহ ময়দানেও ঈদের জামাত অনুষ্ঠিত হয়। নামাজ শেষে দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

অপরদিকে, নাটোরের সিংড়ায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, গুরুদাসপুরে সংসদ সদস্য অধ্যাপক আব্দুল কুদ্দুস এবং বাগাতিপাড়ায় সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল আলাদাভাবে ঈদের নামাজ আদায় করেন।