শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
বিনোদন

মুক্তি পেলো দুষ্টু-মিষ্টি প্রেমের গল্প ‘শহরে অনেক রোদ’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
মুক্তি পেলো দুষ্টু-মিষ্টি প্রেমের গল্প ‘শহরে অনেক রোদ’
শহরে অনেক রোদ

মুক্তি পেলো জনপ্রিয় নির্মাতা মিজানুর রহমান আরিয়ানের নতুন ওয়েব সিনেমা ‌‘শহরে অনেক রোদ’। যেটাকে তিনি বলছেন ‘ফ্ল্যাশ ফিল্ম’। মানে দৈর্ঘ্যে নাটকের চেয়ে বড় আর সিনেমার চেয়ে ছোট। এতে অভিনয় করেছেন খায়রুল বাসার, সাবিলা নূর, তানিয়া, নাদের চৌধুরী প্রমুখ।

ছবির গল্প প্রসঙ্গে নির্মাতার ভাষ্য, এই শহরে অনিকের থাকার বলতে যা আছে তা হলো খালা ও খালু। নিঃসন্তান এই দম্পতির কাছে অনিক যেন তাদের ছেলের মতোই। কিন্তু অতি ভালোবাসা যে মাঝে-মাঝে অত্যাচার হয়ে যায়, তা নিত্যই টের পায় অনিক। বিশেষত খালা বাসায় ডেকে নিয়মিতই বিভিন্ন মেয়ে দেখাতে থাকে তাকে। কিন্তু অনিকের বিয়েতে অনীহা। কারণ মনে মতো মেয়েই যে খুঁজে পাচ্ছে না সে!

অবশেষে অনিকের যখন একজনকে পছন্দ হয়, তখনই লেগে যায় মহাপ্যাঁচ। একদিকে খালা-খালুর দাম্পত্য জীবনে নেমে আসে আজব দুর্ঘটনা, অন্যদিকে অনিক বুঝে নেয় কিছু প্রেম কখনোই পায় না পরিণতি!

আরিয়ানের বিশ্বাস, গ্রীষ্মের এই তাপদাহে মিষ্টি প্রেমের দুষ্টুমিতে ভরা সিনেমাটি একটু হলেও শীতলতা ছড়াবে দর্শক মনে।

শহরে অনেক রোদ দেখতে ক্লিক করুন 
শহরে অনেক রোদ

ওটিটি প্ল্যাটফর্ম দীপ্ত প্লেতে থেকেই দর্শকরা উপভোগ করতে পারবেন ফিল্মটি।