শিরোনাম
‘সাফল্যের সাথে আগামির পথে’রাজশাহী পর্বে নাবিল গ্রুপের তিন শতাধিক ব্যবসায়িক পার্টনারের মিলনমেলা আমি বিদেশে যাইনি, আমাকে পাঠানো হয়েছে: মির্জা আব্বাস কমিশন না পেয়ে বাস কাউন্টার বন্ধ করলেন যুবদল নেতা, খুললেন বিএনপি নেতা ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ ৩০ নভেম্বর পর্যন্ত ঢাকা-রিয়াদ রুটে ফ্লাইট স্থগিত হাসপাতালে ভর্তি স্বাস্থ্যমন্ত্রী খেয়াল করে দেখুন, জামায়াত-শিবিরের ভালো বন্ধু নেই: রাশেদ খাঁন দলিল নিবন্ধন কোন মন্ত্রণালয়ের অধীন থাকবে, জানালেন মন্ত্রী আসাদুজ্জামান হাইপ্রেশার নিয়ন্ত্রণ করতে রাতে যে খাবারগুলো এড়িয়ে চলবেন বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান
দীপ্ত নিউজ
বাংলাদেশ

মাগুরায় ৪৬৪ টি ঈদগাহ প্রস্তুত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
মাগুরায় ৪৬৪ টি ঈদগাহ প্রস্তুত

চাঁদ দেখা যাওয়া সাপেক্ষে আগামীকাল (২২ এপ্রিল) অনুষ্ঠিত হবে পবিত্র ঈদ–উল–ফিতর। এ উপলক্ষে মাগুরায় ৪৬৪ টি ঈদগাহে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে।

ঈদে সকাল ৮ টায় শহরের নোমানী ময়দানে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে। প্রধান জামাতে ইমামতি করবেন মাগুরা কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম মাওলানা হাবিবুর রহমান। স্থানীয় সংসদ সদস্য, জেলা প্রশাসক, পৌর মেয়র সহ জেলার গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ এখানে ঈদের নামাজ আদায় করবেন।

এছাড়া সদর উপজেলায় ২২৭, মোহাম্মদপুরে ১১২, শ্রীপুরে ৮২ ও শালিখা উপজেলায় ৪২ টি ঈদগাহে ঈদের জামাত অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন ইসলামিক ফাউন্ডেশন মাগুরা জেলা শাখার উপ পরিচালক মোহাম্মদ মনিরুজ্জামান।

তবে বৃষ্টি বা ঝড় হওয়ার আশঙ্কা থাকায় অধিকাংশ স্থানেই স্থানীয় মসজিদ গুলোকে প্রস্তুত রাখার নির্দেশ দেয়া হয়েছে। ঈদ উপলক্ষে মাগুরা জেলা প্রশাসক আবু নাসের বেগ শুক্রবার (২১ এপ্রিল) সকালে শতাধিক প্রতিবন্ধী ও দুস্থ মানুষের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করেন।

 

এমি/দীপ্ত