শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
বিনোদন

মিস ইন্ডিয়া বিজয়ী নন্দিনী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
মিস ইন্ডিয়া বিজয়ী নন্দিনী

মিস ইন্ডিয়া ২০২৩-এর বিজয়ী হলেন রাজস্থানের নন্দিনী গুপ্তা। শনিবার (১৫ এপ্রিল) রাতে মণিপুরের ইনডোর স্টেডিয়ামে একটি জমকালো অনুষ্ঠানের মাধ্যমে মাথায় পরলেন দেশের সবচেয়ে জনপ্রিয় সৌন্দর্য প্রতিযোগিতার মুকুট। নন্দিনী গুপ্তাকে বিজয়ের মুকুট পরিয়ে দেন ‘মিস ইন্ডিয়া ওয়ার্ল্ড ২০২২’ বিজয়ী সিনি শেঠি।

দিল্লির শ্রেয়া পুঞ্জা প্রথম রানার আপ, এবং মণিপুরের থাউনাওজাম স্ট্রেলা লুওয়াং দ্বিতীয় রানার আপ নির্বাচিত হয়েছেন। সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হতে চলা মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতার ৭১তম সংস্করণে নন্দিনী এবার ভারতের হয়ে প্রতিনিধিত্ব করবেন।

১৯ বছরের নন্দিনী গুপ্তা কোটার বাসিন্দা। নতুন মিস ওয়ার্ল্ড ইন্ডিয়া বিজনেস ম্যানেজমেন্টের ডিগ্রিধারী।

অফিসিয়াল মিস ইন্ডিয়া ইনস্টাগ্রাম পেজ থেকে নন্দিনীর জয়ের মুহূর্তের একটি ছবি ক্যাপশনসহ পোস্ট করা হয়েছে। যেখানে লেখা, ‘বিশ্ব তিনি এসে গেছেন। নন্দিনী গুপ্তা আমাদের মঞ্চ জয় করেছেন এবং তার সহনশীলতা, সৌন্দর্য, আকর্ষণ আমাদের হৃদয় দখল করে নিয়েছেন। আমরা খুব গর্বিত এবং মিস ওয়ার্ল্ড মঞ্চে তাকে দেখার জন্য অপেক্ষা করতে পারছি না। আমরা আপনাদের জার্নির জন্য, মুকুট অর্জনের জন্য যে কঠোর পরিশ্রম করেছেন তার জন্য গর্বিত। আপনি সারা জীবন এরকমই উজ্জ্বল থাকুন। সকলে ফেমিনা মিস ইন্ডিয়া ওয়ার্ল্ড নন্দিনী গুপ্তাকে স্বাগত জানান।’

 

এমি/দীপ্ত