Deepto News : দীপ্ত নিউজ বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় অঙ্গীকারাবদ্ধ
শিরোনাম
বাংলাদেশের ‘জয় কেড়ে’ নিলো আফগানিস্তান যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা আগাম প্রস্তুতিতে ডেঙ্গুতে মৃত্যুহার ৪০ শতাংশ কমেছে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী টানা ছুটিতে বান্দরবানের হোটেলে আগাম বুকিংয়ের হিড়িক ডেঙ্গু নিয়ে জনসচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর জার্মান পর্যটকের উদ্ধার ল্যাপটপ হস্তান্তর করেছে পুলিশ ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় আ. লীগের বিচার দাবি এনসিপির ৩৫ বছর বয়সের পর আইনজীবী হওয়ার সুযোগ বন্ধ হচ্ছে: আইনমন্ত্রী মেসির চোখে সেরা ১০ উদীয়মান খেলোয়াড় নিজে দাঁড়িয়ে প্রাক্তন স্ত্রীর বিয়ে দিলেন ‘স্পাইডার-ম্যান’ টোবি!
দীপ্ত নিউজ
বাংলাদেশ

নওগাঁয় অপরাজিতাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

দীপ্ত নিউজ ডেস্কপ্রকাশ :
নওগাঁয় অপরাজিতাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

নওগাঁয় রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে অপরাজিতাদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১২ এপ্রিল) দুপুরে শহরের ফুড প্যালেসে অপরাজিতা পারভিন আকতারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় জেলার শীর্ষ রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজ প্রতিনিধি, সদর, বদলগাছি ও রাণীনগর উপজেলা ‘অপরাজিতা নেটওয়ার্ক’ এর সভাপতি, সাধারণ সম্পাদকরা উপস্থিত ছিলেন।

রাজনৈতিক নেতৃবৃন্দের মধ্যে জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আব্দুল খালেক, যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান নয়ন, জেলা বিএনপির আহবায়ক আবু বক্কর সিদ্দিক নান্নু, সদস্য সচিব বায়েজিদ হোসেন পলাশ, নওগাঁ পৌরসভার মেয়র নজমুল হক সনিসহ হেলভেটাস সুইস ইন্টার কো-অপারেশনের প্রতিনিধি এবং অপরাজিতা প্রকল্প পরিচালক প্রশান্ত ত্রিপুরাসহ জেলা পর্যায়ে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয়পার্টি, বিভিন্ন দলের নেতৃবৃন্দ ও অভিজ্ঞ অপরাজিতাবৃন্দ।

সুইজারল্যান্ড সরকারের সহায়তায় ও হেলভেটাস সুইস ইন্টারকো-অপারেশনের তত্ত্বাবধানে খান ফাউন্ডেশন এই অপরাজিতা প্রকল্প বাস্তবায়ন করছে। সভায় অপরাজিতাদের পক্ষে রাজনৈতিক দলের নেতৃবৃন্দের মাধ্যমে গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ (আরপিও) এর অগ্রগতি ও স্থানীয় ইউনিয়ন উপজেলা ও জেলা পর্যায়ে নারীর অংশগ্রহণের চিত্র সম্পর্কে আলোচনা করা হয়। অপরাজিতারা দাবী করেন আরপিও এর নির্দেশনা অনুসারে ৩৩% নারীর মূল কমিটিতে অর্ন্তভুক্ত করতে ২০২৫ সালের মধ্যে সময় সীমা বেঁধে দেয়া হোক। নির্বাচনে নারীদের অধিকহারে মনোনয়ন দেয়া, নারীবান্ধব পরিকল্পনা ও বাজেট প্রণয়নে রাজনৈতিক নেতৃবন্দের প্রতি অনুরোধ জানানো হয়।

 

এমি/দীপ্ত