শিরোনাম
আবুল তাড়িয়ে বাবুল আনার জন্য এ দেশের মানুষ রক্ত দেয়নি: জামায়াত আমির মদ্যপদের পিটিয়ে মেরে ফেলেন, না হয় নাম-ঠিকানা দেন: এমপি জয়নাল আবদিন  গোপালগঞ্জ থেকে এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার কেন্দ্র স্থানান্তর সোমবার টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় শপিং মল-দোকানপাট খোলা রাখার নতুন সময় নির্ধারণ ২৫ ডিসেম্বর হাতিরঝিলে ‘ঢাকা উইন্টার হাফ ম্যারাথন ২০২৬’ সেনা মোতায়েনের কোনো পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী ফজরের নামাজে নজিরবিহীন মুসল্লি, ২০টিরও বেশি দেশে আলোচনায় ‘রিজালুল ফজর’ উদ্যোগ ইনানীতে গ্যাস বিস্ফোরণে বাপেক্সের ৭ কর্মী আহত ঢাকাসহ সাত জেলায় ১২০ প্লাটুন বিজিবি মোতায়েন
দীপ্ত নিউজ
রাজনীতি

আবুল তাড়িয়ে বাবুল আনার জন্য এ দেশের মানুষ রক্ত দেয়নি: জামায়াত আমির

সুমাইয়া আক্তার
সুমাইয়া আক্তার
প্রকাশ:
আবুল তাড়িয়ে বাবুল আনার জন্য এ দেশের মানুষ রক্ত দেয়নি: জামায়াত আমির
জামায়াত আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।

আবুল তাড়িয়ে বাবুল আনার জন্য এ দেশের মানুষ রক্ত দেয়নি বলে মন্তব্য করেছেন জামায়াত আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।

রবিবার (২৯ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

জামায়াত আমির বলেন, একটা দলকে বিদায় করে আরেকটা দলকে ক্ষমতার মসনদে বসানোর জন্য মানুষ রক্ত দেয়নি। জনগণ ব্যাপকভিত্তিক একটা পরিবর্তন চেয়েছিল, বিশেষ করে আমাদের যুবসমাজ—যাদের কাছে এই জাতি ঋণী, বিশেষভাবে ঋণী। আমরা তাদের বুকের উষ্ণতা এবং ভালোবাসা দিয়ে সম্মান করি।

তিনি বলেন, আমাদের দলীয় কোনো দাবি নেই। আমাদের সাত দফার প্রতিটি দাবিই জনগণের দাবি। ৭০ ভাগ জনগণ ‘হ্যাঁ’ ভোটের পক্ষে রায় দিয়েছে। নির্বাচনের আগে তারাও বলেছে, আমরাও বলেছি—‘হ্যাঁ’ ভোট বিজয়ী হলে আমরা তার পুরোটাই বাস্তবায়ন করব।

বিরোধীদলীয় নেতা বলেন, জুলাই সনদের বিভিন্ন জায়গায় বিএনপি মতলবি ডিসেন্ট দিয়েছে। ফ্যাসিবাদী কায়দায় দেশ চালানোর জন্য যে ধারাগুলো থাকা দরকার, সেগুলো তারা রাখতে চায়। যেগুলো থাকলে ফ্যাসিবাদী কায়দায় দেশ চালানো যাবে না, সেসব জায়গায় তারা ভিন্নমত দিয়েছে।

তিনি বলেন, আজকের বাংলাদেশ ভালো নেই। কার কারণে ভালো নেই, এটা সবার সামনে পরিষ্কার। একদিকে বর্তমান সরকার—সাড়ে ১৫ বছর আমাদের সবার মতো তারাও ছিল মজলুম। কিন্তু ৫ তারিখের পর থেকেই তারা সমস্ত কিছু ভুলে গেছে।

তিনি আরও বলেন, ৬ আগস্টের পর থেকেই তারা আওয়ামী স্টাইলে এ দেশের মানুষের ওপর জুলুম শুরু করেছে। ব্যাপক চাঁদাবাজি, দখল–বাণিজ্য, দুর্নীতি, কমিশন বসানো এবং রাজনৈতিক কূটচালের মাধ্যমে এই জাতিকে তারা কষ্ট দিয়ে যাচ্ছে। ইতিহাসের পাতায় পাতায় জাতির সঙ্গে তাদের আচরণ ৫ তারিখের পর থেকে খুবই বেদনাদায়ক।