
পড়ার পাশাপাশি বাঁশের তালাই তৈরি করে সংসার চালাচ্ছেন প্রতিবন্ধী ৩ বোন

জন্মগত শারীরিক প্রতিবন্ধী তিন বোন লেখাপড়ার পাশাপাশি বাঁশের তালাই বুনে চালাচ্ছেন সংসার। তাদের বাবাসহ পরিবারের ৪ জনই প্রতিবন্ধী। এরপরও মেলেনি প্রতিবন্ধী ভাতা বা সরকারি–বেসরকারি কোনো সুবিধা। তাই কঠিন চ্যালেঞ্জের মুখে পড়েছেন তারা।
গোপাল চন্দ্র সাহা পেশায় একজন কাঠমিস্ত্রি। বাড়ি টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার আটিয়া পিরোজপুর গ্রাম। পাঁচ সদস্যের পরিবারে তিনিসহ চারজনই জন্মগত শারীরিক প্রতিবন্ধী।
বাবার পক্ষে নিয়মিত কাজ করা কঠিন হওয়ায় সংসারের দায়িত্ব নিয়েছেন তাঁর তিন মেয়ে। লেখাপড়াও চালিয়ে যাচ্ছেন তারা।
বড় মেয়ে পড়ছেন অনার্সে আর ছোট দুই মেয়ে নবম শ্রেণিতে। ক্লাস শেষে বাঁশের তালাই বুনে চলছে তাদের জীবনযুদ্ধ। এরপরও তারা পান না প্রতিবন্ধী ভাতা।
তবে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন উপজেলা সমাজসেবা অফিসার মো. সৌরভ তালুকদার।
সংশ্লিষ্টরা বলছেন, সরকারি–বেসরকারি সহায়তা পেলে ঘুরে দাঁড়াতে পারবে অসহায় পরিবারটি।
সুমন খান/এফ/দীপ্ত নিউজ








